Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলি হামলার পর বাতিল যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা
    আন্তর্জাতিক

    ইসরায়েলি হামলার পর বাতিল যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনা

    এফ. আর. ইমরানজুন 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের সাম্প্রতিক ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত ষষ্ঠ দফার পারমাণবিক আলোচনা বাতিল করা হয়েছে। মধ্যস্থতাকারী দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি শনিবার এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, রোববারের (১৫ জুন) পরোক্ষ আলোচনা আর অনুষ্ঠিত হচ্ছে না। তিনি বলেন, কূটনীতি ও সংলাপই দীর্ঘস্থায়ী শান্তির একমাত্র পথ।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে ফোনালাপে বলেন, ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে এখন পারমাণবিক আলোচনা সম্পূর্ণভাবে অন্যায্য। তিনি দাবি করেন, এই হামলা ওয়াশিংটনের সরাসরি সমর্থনের ফল। যুক্তরাষ্ট্র অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

    শুক্রবার ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে নজিরবিহীন হামলা চালায়। ইরানের তথ্যমতে, এতে ৭৮ জন নিহত এবং ৩২০ জনের বেশি আহত হন। ইসরায়েল জানায়, তারা তেহরানসহ ইরানজুড়ে ৪০০টির বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। নাতানজের প্রধান পারমাণবিক সমৃদ্ধিকরণ কেন্দ্র এবং ইসফাহানের গবেষণা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। স্যাটেলাইট চিত্রে নাতানজের অনেক ভবন ধ্বংস এবং ইসফাহানে চারটি গুরুত্বপূর্ণ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার চিত্র দেখা গেছে। ইসরায়েলি সামরিক কর্মকর্তারা দাবি করেন, এই ক্ষতি মেরামত করতে ইরানের কয়েক সপ্তাহের বেশি সময় লাগবে।

    ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরান এখনো তাদের হামলার পূর্ণ পরিণতি উপলব্ধি করতে পারেনি এবং সামনে আরও বড় পরিণতি দেখবে। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যদি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখেন, তবে তেহরান জ্বলবে।

    ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের দিকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার ফলে জেরুজালেম ও তেল আবিবের আকাশে রাতভর বিস্ফোরণ ও আলোর ঝলকানি দেখা গেছে। ইসরায়েলের তথ্যমতে, এতে তিনজন নিহত এবং ১৭৪ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে তাদের ভূমি-ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে।

    ইরানের সরকারি সূত্র জানায়, ইসরায়েলি ড্রোন দক্ষিণ পারস্যের একটি প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্লান্টে আঘাত হানায় প্রবল বিস্ফোরণ ঘটেছে। এটি নিশ্চিত হলে, এটি হবে ইরানের জ্বালানি খাতে ইসরায়েলের প্রথম হামলা।

    হামলায় ইরানের তিন শীর্ষ সামরিক কর্মকর্তা- সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাগেরি, বিপ্লবী গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং গার্ডের মহাকাশ বিভাগপ্রধান জেনারেল আমির আলি হাজিজাদে নিহত হন। পরদিন জেনারেল মজিদ মোসাভিকে মহাকাশ বিভাগের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, তারা এখনো কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা করেন, ইরান শিগগির আলোচনায় ফিরবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন, ইরানকে এখনই চুক্তি করতে হবে- নইলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.