Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ড্রোনের ছায়ায় কিয়েভের এক রাতের গল্প
    আন্তর্জাতিক

    ড্রোনের ছায়ায় কিয়েভের এক রাতের গল্প

    হাসিব উজ জামানজুন 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    কর্মীরা ১০ জুন ২০২৫ তারিখে রাশিয়ার ড্রোন হামলার পর ওডেসায় একটি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের পাশে ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন।
    কর্মীরা ১০ জুন ২০২৫ তারিখে রাশিয়ার ড্রোন হামলার পর ওডেসায় একটি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের পাশে ধ্বংসাবশেষ পরিষ্কার করছেন।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এক সন্ধ্যায় কিয়েভের উঁচু ভবনের ১৮তলার একটি ফ্ল্যাটে চার বছরের ছোট্ট ওলেক্সান্ডার তার মা-বাবাকে বলল, “চলুন এখনই পার্কিং গ্যারেজে যাই, তাহলে বারবার ডেকে তাড়াহুড়া করে নামাতে হবে না।”
    ওর প্রস্তাবটা ছিল সহজ, কিন্তু কষ্টের। কারণ সেই পার্কিং গ্যারেজটাই এখন তাদের শেল্টার, তাদের রাত কাটানোর একমাত্র নিরাপদ জায়গা।

    ৬ জুন ২০২৫, ইউক্রেনের কিভ শহরে রুশ ড্রোন হামলার সময় মানুষজন নিরাপত্তার জন্য একটি মেট্রো স্টেশনের ভেতরে আশ্রয় নেন।
    ৬ জুন ২০২৫, ইউক্রেনের কিভ শহরে রুশ ড্রোন হামলার সময় মানুষজন নিরাপত্তার জন্য একটি মেট্রো স্টেশনের ভেতরে আশ্রয় নেন।

    রাশিয়ার ড্রোন হামলা এখন ইউক্রেনীয় শিশুদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। ওলেক্সান্ডারের বয়স মাত্র চার, কিন্তু সে জানে— আকাশে শব্দ মানেই আবার হামলা শুরু হতে পারে। তার মা ক্রিস্টিনা বলেন, একসময় হয়তো দু-একটা ড্রোন দেখা যেতো, কিন্তু এখন আকাশে ঘন্টার পর ঘন্টা ধরে ঝাঁক বেঁধে উড়ে বেড়ায়। জানালার পাশে বিস্ফোরণ হয়— যেন যুদ্ধ নেমে এসেছে ঘরের দোরগোড়ায়।

    সম্প্রতি রাশিয়া এক রাতে ৪৭৯টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইউক্রেনের দিকে। হামলার ধরন পাল্টেছে, বেড়েছে সংখ্যাও। এখন ড্রোনগুলো উচ্চতায় উড়ে, যেখানে সাধারণ মেশিনগান দিয়ে আর কিছুই করা সম্ভব নয়। এসব প্রতিহত করতে ইউক্রেনকে ব্যবহার করতে হচ্ছে মহামূল্যবান ক্ষেপণাস্ত্র, যা তাদের হাতে সীমিত।

    রাশিয়া প্রতিদিন গড়ে ৩০০ থেকে ৩৫০টি ড্রোন তৈরি করছে। আর ইউক্রেন পারে মাত্র ১০০টি। প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, এখন মূল সমস্যা প্রযুক্তি নয়— অর্থ। ড্রোন যুদ্ধ এখন শুধু অস্ত্রের লড়াই নয়, অর্থনৈতিক টানাপোড়েনের প্রতিচ্ছবিও।

    সুপ্রিম কোর্টের বিচারপতি ইউরি চুমাক রাতের বেলা কিয়েভের ছাদে উঠে স্বেচ্ছাসেবক ড্রোন শিকারি হয়ে যান। কিন্তু তিনি স্বীকার করেন— এখন ড্রোন এত উচ্চতায় উড়ে যে গুলি করে ভূপাতিত করা প্রায় অসম্ভব।

    ইউরিই চুমাক রুশ ড্রোনগুলোর খোঁজ করছেন, তাদের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার প্রস্তুতি নিয়ে।
    ইউরিই চুমাক রুশ ড্রোনগুলোর খোঁজ করছেন, তাদের বিরুদ্ধে পাল্টা আঘাত হানার প্রস্তুতি  নিতে

    এই যুদ্ধ শুধু রাজধানী কিয়েভেই সীমাবদ্ধ নয়। খারকিভ, সুমি, খেরসন— প্রতিদিনের টার্গেটে পরিণত হচ্ছে আরও বহু শহর। বেসামরিক নাগরিক, শিশু, বৃদ্ধ কেউই বাদ যাচ্ছে না। গত চার সপ্তাহে রাশিয়ার হামলায় প্রাণ গেছে অন্তত ১৫৪ জন সাধারণ মানুষের, আহত হয়েছেন প্রায় ৯০০ জন।

    ১০ জুন ২০২৫, ইউক্রেনের রাজধানী কিভে হামলার সময় ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী একটি রুশ ড্রোন ভূপাতিত করে।
    ১০ জুন ২০২৫, ইউক্রেনের রাজধানী কিভে হামলার সময় ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনী একটি রুশ ড্রোন ভূপাতিত করে।

    ওলেক্সান্ডারের মা বলেন, “আমার তিনটি ছেলে এখন শব্দ শুনে বুঝে ফেলে— এটা ড্রোন, না ক্ষেপণাস্ত্র। ভাবা যায়? তারা ভয় পায় না, কারণ ওটা এখন তাদের স্বাভাবিক বাস্তবতা।”
    তিনি আরও বলেন, “ওরা এখন গাড়ির ট্রাঙ্কে ঘুমায়। এটা আমাদের জীবনের অংশ হয়ে গেছে। কিন্তু এটা কোনো শিশুর জীবনের স্বাভাবিক অবস্থা হতে পারে না।”

    এই যুদ্ধ যে কতটা নৃশংস, তা বোঝা যায় কেবল তখনই— যখন এক শিশুর ঘুমও আর বিছানায় হয় না। হয় বাঙ্কারে, গ্যারেজে, কিংবা কোনো গাড়ির ট্রাঙ্কে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.