Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে ভারতের ১৩৩টি বিমান অকেজো
    আন্তর্জাতিক

    দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে ভারতের ১৩৩টি বিমান অকেজো

    এফ. আর. ইমরানজুন 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের বিমান শিল্পে দুর্বল রক্ষণাবেক্ষণের সমস্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। নীতি আয়োগের এক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালের মার্চ পর্যন্ত ভারতের বিমান বহরের ১৬ শতাংশ, অর্থাৎ প্রায় ১৩৩টি বিমান রক্ষণাবেক্ষণের অভাবে অকেজো হয়ে পড়েছে। এই সমস্যার পেছনে রয়েছে অপর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা, সরবরাহ শৃঙ্খলের সমস্যা এবং ইঞ্জিন ব্যর্থতা। সূত্র: দ্য প্রিন্ট

    অভিরাম সিং নামে একজন প্রাক্তন ফ্লাইট টেকনিশিয়ান, যিনি ভারত ছেড়ে দুবাইয়ে এমিরেটস এয়ারলাইন্সে কাজ করছেন, ভারতের রক্ষণাবেক্ষণ ব্যবস্থার দুর্বলতার চিত্র তুলে ধরেছেন। তিনি বলেন, “ভারতে গ্রাউন্ড স্টাফরা বিমানের জন্য মাত্র এক দফা চেক করেন, যেখানে দুবাইয়ে তিন থেকে চার দফা পরীক্ষা করা হয়। ভারতে ইঞ্জিনিয়ারদের উপস্থিতি নিশ্চিত না এবং চেকের মান খুবই নিম্নমানের।” দীর্ঘ কর্মঘণ্টা, কম বেতন এবং দুর্বল রক্ষণাবেক্ষণ ব্যবস্থা তাকে ভারত ছাড়তে বাধ্য করেছে।

    নীতি আয়োগের প্রতিবেদন অনুসারে, গো এয়ারলাইন্স ত্রুটিপূর্ণ ইঞ্জিনের কারণে ২০২৪ অর্থবছরে তাদের বহরের প্রায় অর্ধেক বিমান অকেজো অবস্থায় রেখেছিল। ইন্ডিগো এয়ারলাইন্সেরও ৩০ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ৬০ থেকে ৭০টি বিমান বন্ধ ছিল। এই সমস্যাগুলো সরবরাহ শৃঙ্খলের ঘাটতি এবং ইঞ্জিনের ত্রুটির কারণে আরও তীব্র হয়েছে।

    প্রতিবেদনে আরো বলা হয়, ভারতীয় এয়ারলাইন্সগুলো তাদের আয়ের ১২-১৫ শতাংশ রক্ষণাবেক্ষণে ব্যয় করে এবং ইঞ্জিন ও হেভি মেইনটেন্যান্সের কাজ তৃতীয় পক্ষের ভেন্ডরদের কাছে আউটসোর্স করা হয়। এই নির্ভরতা দুর্বল রক্ষণাবেক্ষণের একটি বড় কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

    দুর্বল রক্ষণাবেক্ষণের সমস্যা সত্ত্বেও, ভারতের মেইনটেন্যান্স, রিপেয়ার অ্যান্ড ওভারহল (এমআরও) শিল্পে উন্নতির সম্ভাবনা রয়েছে। নীতি আয়োগের প্রতিবেদন অনুসারে, ২০২১ সালে এই শিল্পের মূল্য ছিল ১.৭ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০৩১ সালের মধ্যে ৪ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। ভারত ২০৪০ সালের মধ্যে দেশের ৯০ শতাংশ এমআরও চাহিদা পূরণ করে বৈশ্বিক কেন্দ্র হওয়ার লক্ষ্য নিয়েছে। তবে বর্তমানে এই খাত বিদেশি কম্পানির ওপর নির্ভরশীল এবং স্বদেশী উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ প্রয়োজন।

    প্রধান এমআরও কম্পানিগুলোর মধ্যে রয়েছে:

    • এয়ার ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস লিমিটেড

    • ম্যাক্স এমআরও প্রাইভেট লিমিটেড

    • এয়ার ওয়ার্কস ইন্ডিয়া (ইঞ্জিনিয়ারিং) প্রাইভেট লিমিটেড

    • তাজ এয়ার

    • ডেকান চার্টার্স লিমিটেড

    • বার্ড এক্সিকিউজেট

    • ইন্ডামার অ্যাভিয়েশন প্রাইভেট লিমিটেড

    • জিএমআর অ্যারো টেকনিক লিমিটেড

    দুর্বল রক্ষণাবেক্ষণ বিমান দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। সম্প্রতি আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে ২৪১ জন নিহত হয়েছেন, যা এক দশকের মধ্যে বিশ্বের অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা। বিশেষজ্ঞরা দুর্ঘটনার কারণ হিসেবে ফ্ল্যাপের অবস্থান এবং রক্ষণাবেক্ষণের ত্রুটির সম্ভাবনার কথা উল্লেখ করেছেন।

    বিশ্বের বিমান বহর পুরনো হওয়ায় রক্ষণাবেক্ষণের খরচ বাড়ছে এবং দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে। তবে ব্রিটিশ এয়ার অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্রাঞ্চের ২০২৪ সালের প্রতিবেদন অনুসারে, বাণিজ্যিক বিমান চলাচল এখনো নিরাপদ পরিবহন মাধ্যম এবং দীর্ঘমেয়াদে দুর্ঘটনার হার কমছে।

    ভারত বাণিজ্যিক বিমান কেনার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের পর তৃতীয় বৃহত্তম বাজার হতে চলেছে। সরকার এমআরও শিল্পের স্বদেশী উন্নয়নে জোর দিচ্ছে। দুর্বল রক্ষণাবেক্ষণের সমস্যা সমাধানে আরো কঠোর নজরদারি, প্রশিক্ষিত কর্মী এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে ভারত বিমান শিল্পে নিরাপত্তা ও দক্ষতা বাড়াতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.