Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শান্তিচুক্তির বদলে হত্যাই কি ইসরায়েলের নীতি?
    আন্তর্জাতিক

    শান্তিচুক্তির বদলে হত্যাই কি ইসরায়েলের নীতি?

    এফ. আর. ইমরানজুন 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ‘হত্যা’ যেন একটি পরিচিত হাতিয়ার। শান্তির বদলে শত্রুকে সরিয়ে দেওয়ার এই নীতি শুধু ইতিহাসেই নয়, এখনো বর্তমান—নতুন মাত্রা নিয়ে।

    ১৯৬০-এর দশকের শেষদিকে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত বিশ্বাস করত—ফিলিস্তিন সমস্যা মেটাতে হলে পিএলও নেতা ইয়াসির আরাফাতকে হত্যা করা ছাড়া উপায় নেই।

    শিন বেত কর্মকর্তা ইহুদা আরবেল নিজের ডায়েরিতে লিখেছিলেন, “আরাফাতকে সরানো না গেলে শান্তি সম্ভব নয়।” তবে সেই ‘সমাধান’ আজো কোনো বাস্তব শান্তি এনে দিতে পারেনি। উল্টো পরিস্থিতি হয়েছে আরো জটিল।

    ১৯৯০-এর দশকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইৎজাক রবিন শান্তিচুক্তির পথে এগিয়েছিলেন। তিনি ফিলিস্তিনের সঙ্গে ওসলো অ্যাকর্ডসে সই করে নতুন ইতিহাস গড়ার চেষ্টা করেছিলেন।

    তবে তার দেশেরই এক চরমপন্থী যুবক ইয়িগাল আমির এটিকে “দেশদ্রোহ” ভেবে গ্রহণ করেননি। ১৯৯৫ সালে গুলি চালিয়ে হত্যা করেন রবিনকে। এই এক ঘটনাতেই প্রমাণ হয়, সেখানে শান্তির চেয়ে সহিংসতারই ছিল জয়।

    এরপর পেরিয়ে গেছে অনেক বছর। ২০০৪ সালে রহস্যজনকভাবে মারা যান ইয়াসির আরাফাত, ধারণা করা হয়—পোলোনিয়াম বিষ প্রয়োগেই তার মৃত্যু হয়।

    দুই দশক পরেও দেখা যাচ্ছে—শান্তির কোনো স্থায়ী রূপ নেই। বরং আগুন ছড়াচ্ছে নতুন করে।

    গাজায় ইসরায়েলি হামলাকে জাতিসংঘ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ‘গণহত্যা’ বলেছে। এই সহিংসতা সীমিত থাকেনি গাজা বা লেবাননেই। এবার তা পৌঁছে গেছে ইরানের ভেতর পর্যন্ত।

    শুক্রবার থেকে ইরানে একের পর এক হামলা চালায় ইসরায়েল। নিহত হন শীর্ষ সেনা কর্মকর্তা, গোয়েন্দা প্রধান, এমনকি পরমাণু বিজ্ঞানীরাও।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু গর্ব করেই বলেন—“তেহরানে তাদের গোয়েন্দা প্রধান ও ডেপুটিকে সরানো হয়েছে।”

    এই হামলার জবাবে ইরানও ছুড়েছে বিধ্বংসী মিসাইল। তাতে যুদ্ধের আগুন ছড়িয়েছে আরো বহু গন্তব্যে।

    ইসরায়েলের একটি বহুল ব্যবহৃত শব্দ—‘ঘাস কাটা’। অর্থাৎ, শত্রু পক্ষ শক্তিশালী হওয়ার আগেই তাদের নেতৃত্ব ও ঘাঁটিগুলো ধ্বংস করে দেওয়া।

    সাংবাদিক রোনেন বার্গম্যানের গবেষণা অনুযায়ী, ৭৫ বছরে ইসরায়েল ২৭০০-রও বেশি গুপ্তহত্যা পরিচালনা করেছে। এসব হত্যা কখনো কোনো স্থায়ী শান্তি আনতে পারেনি। বরং এতে জন্ম নিয়েছে ভয়, প্রতিশোধ আর নতুন শত্রু। নেতৃত্ব বদলেছে কিন্তু লড়াই থামেনি।

    ২০০৩ সালে ইরাকের সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর হয়, যেটি ছিল বিতর্কিত বিচারপ্রক্রিয়ার ফসল। ওসামা বিন লাদেনকে হত্যা করেন বারাক ওবামা। কাসেম সোলেইমানিকে হত্যা করেন ট্রাম্প। এমনকি ট্রাম্পের বিরুদ্ধেই ইরান পরিকল্পনা করেছিল ‘প্রতিশোধমূলক হত্যা’। এক ইরানি নাগরিককে এই অভিযোগে যুক্তরাষ্ট্র বিচার করছে।

    রাশিয়ায় তো রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা কিংবা জানালা থেকে ‘পড়ে যাওয়া’ প্রায় নিয়মিত ঘটনা।

    প্রতিবার কোনো নেতা হত্যার শিকার হলে, তার জায়গায় উঠে আসেন আরেকজন। কখনো আরো চরম, আরো সহিংস। ফলে হত্যার মাধ্যমে যে স্থায়ী সমাধান আশা করা হয়, তা বাস্তবে কখনো ঘটে না। বরং ঘুরেফিরে আবারো সেই প্রতিশোধ, সেই হামলা, সেই মৃত্যুর খবর।

    শান্তি আসে না হত্যা দিয়ে। নিরাপত্তাও আসে না। আসলে যারা ‘ঘাস কাটে’, তাদের ঘরেও আগুন লাগে শেষপর্যন্ত।

    এখন সময়, হত্যা নয়—কূটনীতি, আলোচনার পথে ফেরার। না হলে এই রক্তচক্র চলতেই থাকবে—প্রজন্মের পর প্রজন্ম ধরে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.