Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় তিন স্তরের প্রযুক্তি
    আন্তর্জাতিক

    ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় তিন স্তরের প্রযুক্তি

    এফ. আর. ইমরানজুন 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বজুড়ে আলোচিত। তিন ভাগে বিভক্ত এই প্রতিরক্ষা বলয়ের মূল অংশ হলো ‘আয়রন ডোম’, ‘ডেভিডস স্লিং’ (বা ম্যাজিক ওয়ান্ড) এবং ‘অ্যারো সিস্টেম’। প্রতিটি ব্যবস্থা আলাদা পাল্লার আক্রমণ ঠেকাতে সক্ষম।

    আয়রন ডোম: ইসরায়েলের ‘জীবনবিমা’

    ২০১১ সালের মার্চ থেকে ইসরায়েল ব্যবহার করছে আয়রন ডোম। স্বল্প পাল্লার রকেট ও গোলা প্রতিহত করতেই এই প্রযুক্তি। সামাজিক মাধ্যমে একে অনেকেই ‘জীবনবিমা’ বলে আখ্যা দেন।

    আয়রন ডোমে একটি রাডার ইউনিট ও একটি কন্ট্রোল সিস্টেম রয়েছে, যা ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন শনাক্ত করতে পারে। এটি তাদের গতিপথ বিশ্লেষণ করে নির্ধারণ করে কোন লক্ষ্যবস্তুতে আঘাত করতে যাচ্ছে। এর পরে কয়েক সেকেন্ডের মধ্যেই ব্যবস্থা নেয়।

    প্রতিটি ব্যাটারিতে তিন থেকে চারটি রকেট লঞ্চার থাকে। প্রতিটি লঞ্চারে থাকে ২০টি করে ক্ষেপণাস্ত্র। যেকোনো ধেয়ে আসা শত্রু অস্ত্রের বিরুদ্ধে এটি আকাশেই প্রতিহত করে বিস্ফোরণ ঘটায়। তবে এতে ধ্বংসাবশেষ পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

    বর্তমানে ইসরায়েলের হাতে রয়েছে ১০টি মোবাইল আয়রন ডোম ইউনিট। এর নির্মাতা প্রতিষ্ঠান ‘রাফাল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেম’ জানায়, একটি ব্যাটারি একটি মাঝারি আকারের শহরের সুরক্ষা নিশ্চিত করতে পারে। এটি সর্বোচ্চ ৭০ কিলোমিটার দূর থেকে আসা রকেট প্রতিহত করতে সক্ষম।

    বিশেষজ্ঞদের মতে, পুরো ইসরায়েলকে সুরক্ষিত রাখতে অন্তত ১৩টি আয়রন ডোম ইউনিট দরকার।

    কার্যকারিতা ও সাফল্য

    রাফাল দাবি করেছে, আয়রন ডোমের সাফল্যের হার প্রায় ৯০ শতাংশ। এখন পর্যন্ত এটি পাঁচ হাজারের বেশি রকেট নিস্ক্রিয় করতে সক্ষম হয়েছে।

    ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা থেকে হামাসের ছোড়া প্রায় তিন হাজার রকেটের বড় অংশ প্রতিহত করেছিল এই ব্যবস্থাই। উল্লেখ্য, হামাসকে যুক্তরাজ্য, জার্মানি, ইসরায়েলসহ একাধিক দেশ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

    খরচ কত?

    যুক্তরাষ্ট্রভিত্তিক থিংক ট্যাংক ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস’ অনুযায়ী, একেকটি আয়রন ডোম ইন্টারসেপ্টর মিসাইলের দাম পড়ে ৪০ থেকে ৫০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৩৫ থেকে ৪৩ লক্ষ টাকা এবং বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৮ থেকে ৬১ লাখ টাকার সমপরিমাণ।

    বিকল্প উদ্ভাবন: আয়রন বিম

    উচ্চ খরচের বিষয়টি বিবেচনায় রেখে ইসরায়েল ‘আয়রন বিম’ নামে একটি নতুন লেসার প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে।

    ২০১৪ সালে তৈরি হওয়া এই সিস্টেমটি কম খরচে ছোট ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামানের গোলা ধ্বংসে সক্ষম। বিশেষ করে ড্রোন প্রতিরোধে এটি অত্যন্ত কার্যকর বলে দাবি করেছে সেনাবাহিনী।

    মূলত ২০২৫ সালের অক্টোবর নাগাদ এটি মোতায়েনের পরিকল্পনা ছিল। কিন্তু এর আগেই, ২০২৫ সালের মে মাসে, ইসরায়েল সেনাবাহিনী ঘোষণা দেয়—তারা আয়রন বিম কার্যকরভাবে ব্যবহার শুরু করেছে।

    এই প্রযুক্তির সবচেয়ে বড় সুবিধা—খরচ। একটি আক্রমণ প্রতিহত করতে সর্বোচ্চ খরচ হয় মাত্র কয়েক ডলার থেকে দুই হাজার ডলার পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় এটি দাঁড়ায় আনুমানিক দুই লাখ ৪৩ হাজার টাকা, আর ভারতীয় মুদ্রায় এক লাখ ৭২ হাজার টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.