Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তেহরানের বাসিন্দাদের অতিসত্বর শহর ছাড়তে বললেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    তেহরানের বাসিন্দাদের অতিসত্বর শহর ছাড়তে বললেন ট্রাম্প

    এফ. আর. ইমরানজুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানের রাজধানী তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহর ছেড়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, “সবাই অতিসত্বর তেহরান ছেড়ে যান!” এই সতর্কবার্তার কিছুক্ষণ পর থেকেই তেহরানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্র: বিবিসি

    কানাডায় জি সেভেন সম্মেলনে অংশ নেওয়ার সময় ট্রাম্প এই মন্তব্য করেন। ইরান ও ইসরায়েলের মধ্যে পঞ্চম দিনের মতো চলমান হামলা-পাল্টা হামলার মধ্যে তাঁর এই বার্তা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। ট্রাম্প পোস্টে উল্লেখ করেন, “ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না।” তিনি তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানান এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই জি সেভেন সম্মেলন ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে যান।

    কানাডায় থাকাকালীন এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, ইসরায়েল ও ইরান শীঘ্রই সমঝোতায় আসতে পারে। তিনি বলেন, “আমি ইরানকে পরমাণু চুক্তির জন্য ৬০ দিন সময় দিয়েছিলাম। ৬১তম দিনে কী হয়েছে, তা সবাই দেখেছে।” তিনি আরও বলেন, “আমি প্রতিনিয়ত যোগাযোগ রাখছি। আমার মনে হয়, দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হবে। চুক্তি না করলে ইরান বোকামি করবে।” বিশ্লেষকদের মতে, তেহরানের বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বানের মাধ্যমে ট্রাম্প ইরানের ওপর চাপ সৃষ্টি করে ইসরায়েলের সঙ্গে সমঝোতার পথ তৈরি করার চেষ্টা করছেন।

    ওয়াশিংটনে ফিরেই ট্রাম্প জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ডাকেন। এই পরিষদে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক রয়েছেন, যারা প্রেসিডেন্টকে জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ে পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের চলমান অভিযানে যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে না।

    যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মধ্যপ্রাচ্যে সেনা উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করেন, এই পদক্ষেপ শুধুমাত্র ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সুরক্ষা নিশ্চিত করার জন্য।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক পোস্টে বলেন, “ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করতে ওয়াশিংটন থেকে একটি ফোনকলই যথেষ্ট।” তিনি ইঙ্গিত দেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হলে ইরান পরমাণু আলোচনায় নমনীয়তা দেখাতে পারে।

    ইসরায়েল সোমবার রাতে তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, পশ্চিম ইরানের দুটি মিসাইল ঘাঁটি এবং অন্যান্য স্থাপনায় হামলা চালায়। ইরানও তেল আভিভ, জেরুসালেমসহ ইসরায়েলের বড় শহরগুলোতে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। মঙ্গলবার ভোরে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শুক্রবার থেকে ইসরায়েলের হামলায় ২২৪ জন নিহত হয়েছেন। ইসরায়েলে ইরানের হামলায় ২৪ জন নিহত হয়েছেন।

    ইসরায়েলের হামলা ও ট্রাম্পের সতর্কবার্তার পর সোমবার দুপুর থেকে হাজার হাজার মানুষ তেহরান ছেড়ে যেতে শুরু করেন। শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক জ্যাম দেখা যায়। ইসরায়েল তেহরানের তৃতীয় জেলার ৩৩০,০০০ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

    ইসরায়েলে নিযুক্ত চীনা দূতাবাস মঙ্গলবার এক বিবৃতিতে তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব স্থল সীমান্ত দিয়ে ইসরায়েল ত্যাগ করার আহ্বান জানায়। তারা জর্ডানের সীমান্ত ব্যবহারের পরামর্শ দেন এবং সতর্ক করেন যে, ইসরায়েল-ইরান সংঘর্ষ তীব্র হচ্ছে, বেসামরিক অবকাঠামোর ক্ষতি এবং প্রাণহানি বাড়ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.