Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজায় ক্ষুধার্তদের ওপর ইসরায়েলের নারকীয় হামলায় নিহত ৩৭
    আন্তর্জাতিক

    গাজায় ক্ষুধার্তদের ওপর ইসরায়েলের নারকীয় হামলায় নিহত ৩৭

    এফ. আর. ইমরানজুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ শহরের কাছে একটি খাদ্য বিতরণ কেন্দ্রের আশপাশে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩৭ জন ফিলিস্তিনি নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (১৬ জুন) সকালে, যখন শত শত ক্ষুধার্ত ফিলিস্তিনি মার্কিন-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত একটি খাদ্য বিতরণ কেন্দ্রে ত্রাণ সামগ্রী সংগ্রহের জন্য জড়ো হয়েছিলেন।

    প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হন, যাদের অধিকাংশই ক্ষুধার্ত এবং আশ্রয়হীন ছিলেন। আন্তর্জাতিক রেড ক্রস (আইসিআরসি) পরিচালিত রাফাহর একটি ফিল্ড হাসপাতাল জানিয়েছে, এই হামলার পর তারা একক ঘটনায় সর্বাধিক সংখ্যক আহত রোগী গ্রহণ করেছে। হাসপাতালটিতে ১৭৯ জন আহত রোগী ভর্তি হয়, যাদের মধ্যে ২১ জন পৌঁছানোর পরই মৃত ঘোষিত হয় এবং আরও ৮ জন পরে মারা যান।

    নাসের হাসপাতালের চিকিৎসক ডা. মারওয়ান আল-হামস জানান, “আহতদের অধিকাংশের শরীরের উপরের অংশে- মাথা, বুক এবং পেটে- গুলির আঘাত রয়েছে। ইসরায়েলি বাহিনী উচ্চতা থেকে বিমান বা কোয়াডকপ্টার ব্যবহার করে গুলি চালিয়েছে।” তিনি হাসপাতালের অবস্থাকে ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করেছেন।

    ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ঘটনাস্থলটি ছিল একটি ‘সক্রিয় যুদ্ধক্ষেত্র’ এবং তারা নিরাপত্তা হুমকির প্রতিক্রিয়ায় গুলি চালিয়েছে। তারা দাবি করেছে, সৈন্যরা কয়েকজন ‘সন্দেহভাজন’ ব্যক্তির দিকে সতর্কতামূলক গুলি ছুড়েছিল, যারা নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে সৈন্যদের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে তারা সরাসরি বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

    জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক এই ঘটনাকে ‘মর্মান্তিক ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, “এই ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ নেওয়া উচিত। নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ।”

    আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অমানবিক’ ও ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি করেছেন।

    জিএইচএফ, যিনি এই খাদ্য বিতরণ কেন্দ্র পরিচালনা করছে, দাবি করেছে যে, তাদের কেন্দ্রে বা তার আশপাশে কোনো গোলাগুলির ঘটনা ঘটেনি। তবে এই সংস্থার বিতরণ ব্যবস্থা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। জাতিসংঘ ও অন্যান্য ত্রাণ সংস্থাগুলো বলছে, জিএইচএফ-এর ব্যবস্থা গাজার ২৩ লাখ মানুষের চাহিদা পূরণে অপর্যাপ্ত এবং এটি ইসরায়েলকে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের সুযোগ দিচ্ছে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, খাদ্য বিতরণের জন্য কোনো সুসংগঠিত ব্যবস্থা ছিল না, ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। একজন প্রত্যক্ষদর্শী বলেন, “এটি বেঁচে থাকার লড়াই। যারা শক্তিশালী, তারাই খাবার পায়।”

    গত মার্চ থেকে ইসরায়েল গাজায় খাদ্য, পানি ও ত্রাণ সরবরাহের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে, যা অঞ্চলটিকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে। মে মাসের মাঝামাঝি থেকে সীমিতভাবে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হলেও- তা চাহিদার তুলনায় নগণ্য। জিএইচএফ-এর নতুন ব্যবস্থা, যা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট, ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা ও হতাহতের ঘটনা বাড়িয়েছে।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হিসেবে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি অভিযানে ৫৪,০০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.