Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মসজিদের সামনে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩
    আন্তর্জাতিক

    মসজিদের সামনে বন্দুকধারীদের গুলিতে নিহত ৩

    এফ. আর. ইমরানজুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের এলডোরাডো পার্কে একটি মসজিদের সামনে বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় শনিবার (১৪ জুন ২০২৫) রাত ৯টার দিকে এলডোরাডো পার্কের এক্সটেনশন ১ এলাকায়।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মসজিদের সামনে নয়জন যুবক দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি সাদা অডি গাড়িতে আগত তিনজন দুর্বৃত্ত গাড়ি থামিয়ে দরজা খুলে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আরেকজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি পাঁচজনের অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

    প্রাদেশিক পুলিশের মুখপাত্র টিন্টসওয়ালো সিবেকো বলেন, “সাদা অডি গাড়িতে তিনজন পুরুষ আরোহী ছিল, যারা মসজিদের সামনে দাঁড়ানো নয়জন যুবকের ওপর গুলি চালায়। ঘটনার উদ্দেশ্য এখনও অস্পষ্ট, তবে তদন্ত চলছে।”

    দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (SAPS) ঘটনাটিকে একটি সম্ভাব্য ড্রাইভ-বাই শুটিং হিসেবে তদন্ত করছে। পুলিশ এখনও হামলার উদ্দেশ্য বা দুর্বৃত্তদের পরিচয় নিশ্চিত করতে পারেনি। তবে গৌতেং প্রদেশে বন্দুক সহিংসতার উচ্চ হারের প্রেক্ষিতে এটি একটি গ্যাং-সংশ্লিষ্ট ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ২০২৪/২৫ সালের চতুর্থ ত্রৈমাসিকে প্রকাশিত SAPS পরিসংখ্যান অনুযায়ী, গৌতেং প্রদেশে বন্দুক-সম্পর্কিত হত্যার সংখ্যা সর্বাধিক।

    পুলিশ স্থানীয় বাসিন্দাদের কাছে তথ্যের জন্য আহ্বান জানিয়েছে এবং সন্দেহভাজনদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

    জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক কেন্দ্র হলেও- এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শহরগুলোর একটি। ২০২৫ সালে এটি অপরাধের হারের দিক থেকে বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। এলডোরাডো পার্কের মতো এলাকায় গ্যাং সহিংসতা এবং বন্দুক হামলার ঘটনা প্রায়ই ঘটে। এই ঘটনাটি জোহানেসবার্গের ক্রমবর্ধমান অপরাধ সমস্যার আরেকটি উদাহরণ।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.