Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা ওআইসি’র
    আন্তর্জাতিক

    ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা ওআইসি’র

    হাসিব উজ জামানজুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানে ইসরায়েলি আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা ওআইসি'র
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) বর্তমানে চলমান ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার ( ১৭জুন) এই তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত্ব গণমাধ্যম ইরনা।

    আনুষ্ঠানিক বিবৃতিতে ওআইসি ইসরায়েলের শাসকগোষ্ঠীকে ‘জায়নবাদি’ বলে অভিহিত করে এবং ইরান ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের প্রতি তীব্র নিন্দা জানায়। পাশাপাশি বিবৃতিতে ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহিতার আওতায় আনা এবং ইরানের জনগণ ও সরকারের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়।

    বিবৃতির একটি কপি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে জমা দিয়েছে ওআইসির পর্যবেক্ষক কার্যালয়। এটি জাতিসংঘের আনুষ্ঠানিক নথি হিসেবে প্রকাশিত হবে। ওআইসির সদস্য দেশগুলো ইরান জাতি ও দেশটির সরকারের সঙ্গে পূর্ণ একাত্মতা প্রকাশের ঘোষণা দিয়েছে।

    বিবৃতিতে উল্লেখ করা হয়, ইরানের নিজ ভূখণ্ডে বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় দেশটির নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন। পাশাপাশি জেনেবুঝে শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য নির্মিত পরমাণু অবকাঠামোর ওপরও হামলা চালিয়েছে ইসরায়েল।
    ইসরায়েলের এসব পদক্ষেপের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে ওআইসির সদস্য রাষ্ট্রগুলো।

    বিবৃতি মতে এসব পদক্ষেপের মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করেছে, আন্তর্জাতিক আইন ও রীতিনীতিকে তারা পুরোপুরি উপেক্ষা করছে। এতে জাতিসংঘের সনদ, আন্তর্জাতিক আইনের মূলনীতি ও মানবাধিকারের লঙ্ঘন হয়েছে।

    শুক্রবার ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। তাহারা জানায় ইরানের পরমাণু কর্মসূচিতে রাশ টেনে ধরার জন্যই এই হামলা।

    ওই হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও প্রথম সারির পরমাণু বিজ্ঞানী নিহত হন। পাশাপাশি বড় আকারে অবকাঠামোগত ক্ষতির শিকারও হয় দেশটি। হামলার প্রাথমিক ধাক্কা সামলে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে পাল্টা হামলা শুরু করে তেহরান।

    টানা পাঁচ দিন ধরে চলমান সংঘাতে গতকাল পর্যন্ত ইরানে ২২৪ জন নিহত ও ১ হাজার ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে ২৪ জন নিহত ও প্রায় ৫৯২ জন আহত হয়েছেন।

    ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও সিরিয়াতেও বিচ্ছিন্নভাবে হামলা চালিয়েছে দেশটি।
    এর সঙ্গে ইরান-ইসরায়েলের এই সংঘাত যোগ হয়ে মধ্যপ্রাচ্যে চূড়ান্ত পর্যায়ের বিশৃঙ্খলা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.