ইরান থেকে ইসরাইলের দূরত্ব প্রায় ১,৭২৪ কিলোমিটার, যার মধ্যে ইরাক, সিরিয়া, জর্ডান, কুয়েত, সৌদি আরব এবং লেবাননের মতো দেশগুলোর আকাশসীমা পড়ে। ইরানের মিসাইল এবং ড্রোন হামলা পাঁচটি দেশের আকাশসীমা পেরিয়ে ইসরাইলে পৌঁছানো একটি জটিল এবং কৌশলগতভাবে পরিকল্পিত সামরিক অপারেশন। ইরানের তিন-স্তরের কৌশল, দূরত্ব ব্যবস্থাপনা, ছায়াযুদ্ধ এবং প্রযুক্তিগত প্রতারণার মাধ্যমে এই হামলার সফলতা এবং ইসরাইলের সম্ভাব্য ক্ষতি বিশ্লেষণ করা হয়েছে।
কৌশলগত বিশ্লেষণ:
১. উচ্চকক্ষপথ ব্যালিস্টিক মিসাইল কৌশল-
ইরান এই হামলায় মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল (MRBM) ব্যবহার করেছে, যেগুলো ২ হাজার কিলোমিটার বা তারও বেশি দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এই মিসাইলগুলো সরাসরি আকাশের উচ্চকক্ষপথে উঠে যায় এবং নির্দিষ্ট গতিপথে লক্ষ্যবস্তুতে আঘাত করে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইরাক, জর্ডান এবং সিরিয়াসহ পাঁচটি দেশের আকাশসীমা পার করে ইসরাইলে পৌঁছেছে। এই কৌশলের সুবিধা হলো:
-
দ্রুত গতি এবং উচ্চতা: উচ্চকক্ষপথে চলাচলের কারণে শত্রুপক্ষের রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা (যেমন, ইসরাইলের আয়রন ডোম) এগুলোকে সহজে ধরতে পারে না।
-
দূরত্ব ব্যবস্থাপনা: ১,৭২৪ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে এই মিসাইলগুলোর নির্ভুল গাইডেন্স সিস্টেম (জিপিএস বা ইনর্শিয়াল নেভিগেশন) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
২. ছায়াযুদ্ধ এবং ড্রোন কৌশল-
ইরান সরাসরি নিজেদের ভূখণ্ড থেকে সমস্ত মিসাইল বা ড্রোন ছোড়ে না; পরিবর্তে তারা ইরাক, সিরিয়া, লেবানন এবং ইয়েমেনে অবস্থিত তাদের মিত্র বা ছায়াযোদ্ধাদের ব্যবহার করে। উদাহরণস্বরূপ, ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেস, লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুতি বাহিনী এই অপারেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কৌশলের মূল বৈশিষ্ট্য:
-
নিম্ন উচ্চতায় ড্রোন চলাচল: ড্রোনগুলো মিসাইলের মতো উচ্চকক্ষপথে চলে না বরং নিম্ন উচ্চতায় উড়ে আসে, যা রাডারের জন্য ধরা কঠিন। ইরানপন্থী এসব ঘাঁটি থেকে ছোড়া ড্রোনগুলো জর্ডান পেরিয়ে ইসরাইলে পৌঁছায়। সরাসরি ইরান থেকে ড্রোন না পাঠিয়ে এই ঘাঁটিগুলোর ব্যবহার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।
-
প্রক্সি যোদ্ধাদের ব্যবহার: ইরান অনেক সময় নিজেদের সরাসরি জড়িত না করে মিত্র বাহিনী ব্যবহার করে আন্তর্জাতিক সমালোচনা এড়ায় এবং হামলার উৎস গোপন রাখে।
৩. কৃত্রিম নেভিগেশন প্রতারণা এবং জ্যামিং প্রযুক্তি-
ইরান অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি এবং রাডার ব্লাইন্ড স্পট ব্যবহার করে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানায়। এই কৌশলের মূল উপাদানগুলো হলো:
-
গোস্ট মিসাইল নীতি: ড্রোন এবং মিসাইলগুলো এমনভাবে নিম্ন বা উচ্চ-নিম্ন উচ্চতায় চলাচল করে যাতে রাডার সেগুলো সহজে ধরতে না পারে। এগুলো সংকেত প্রতিফলনের ফাঁক দিয়ে চলার জন্য বিভিন্ন কৌশন অবলম্বন করে থাকে, যাকে রাডার ব্লাইন্ড স্পট বলা হয়। হামলার ক্ষেত্রে ইরান এসব কৌশলগতভাবে ব্যবহার করে।
-
জিপিএস সংকেত প্রতারণা: ইরান শত্রুপক্ষের স্যাটেলাইট নেভিগেশন বা জিপিএস সিস্টেমে ভুয়া সংকেত পাঠিয়ে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে মিসাইল ও ড্রোনের সফল আঘাত নিশ্চিত করে।
-
রাডার স্ক্যানের সীমাবদ্ধতা: প্রতিরক্ষা ব্যবস্থায় রাডার সব দিকে পুরোপুরি স্ক্যান করতে পারে না। ইরান এই দুর্বলতার সুযোগ নিয়ে মিসাইল ও ড্রোন পাঠায় রাডারের ব্লাইন্ড স্পট এলাকার মধ্য দিয়ে। যাতে হামলার সফলতা নিশ্চিত করে থাকে।
দুই ধাপে হামলা এবং নীরব অনুমতি-
ইরানের হামলা দুই ধাপে পরিচালিত হয়েছে:
-
প্রথম ধাপ: উচ্চকক্ষপথে ব্যালিস্টিক মিসাইল ছোড়া, যা সরাসরি ইসরাইলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
-
দ্বিতীয় ধাপ: নিম্ন উচ্চতায় ড্রোন হামলা, যা ইরানপন্থী ঘাঁটি থেকে ছোড়া হয় এবং রাডার ব্লাইন্ড স্পট ব্যবহার করে লক্ষ্যে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছে।
এই হামলার সময় সৌদি আরব, কুয়েত বা জর্ডানের মতো দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খোলেনি, আবার বাধাও দেয়নি। বিশ্লেষকরা এটিকে “নীরব অনুমতি” হিসেবে বর্ণনা করেছেন। এই নীরবতা ইরানের কৌশলগত সাফল্যে সহায়তা করেছে।
ইসরাইলের ক্ষতি-
এই হামলা ইসরাইলের সীমান্ত থেকে অনেক দূরে সংঘটিত হয়েছে, যা দেশটির অভ্যন্তরীণ লক্ষ্যবস্তুতে আঘাত হানার ইরানের ক্ষমতা প্রদর্শন করে। সম্ভাব্য ক্ষতির মধ্যে রয়েছে:
-
অবকাঠামোগত ক্ষতি: গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি বা অবকাঠামোতে আঘাত।
-
মানসিক প্রভাব: দূরপাল্লার হামলার ক্ষমতা ইসরাইলের জনগণের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে। পাশাপাশি অনেকে নিহত হয়েছে।
-
প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ: ইরানের জ্যামিং এবং ব্লাইন্ড স্পট কৌশল আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা বিশ্বেরবুকে তুলে ধরেছে।
যুদ্ধের নতুন ধারা-
ইরানের এই হামলা আধুনিক যুদ্ধের ধারাকে বদলে দিচ্ছে। ঐতিহ্যগতভাবে যুদ্ধ মানে ছিল সেনা প্রবেশ করে সংঘাত বা আকাশে সরাসরি সংঘাত। কিন্তু এখন আর তেমনটা হয় না বরং দেশে বসেই দূর থেকে মিসাইল এবং ড্রোনের মাধ্যমে হাজার মাইল দূরের লক্ষ্যে আঘাত করা সম্ভব। ইরানের সংকেত প্রতারণা এবং ছায়াযুদ্ধ কৌশল যুদ্ধের গাণিতিক ধারাকে নতুন মাত্রা দিয়েছে। যেমন: শত্রুর সিগন্যাল ব্লক করে এবং ভুয়া জিপিএস সংকেত দিয়ে বিভ্রান্ত করার মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে, আধুনিক প্রযুক্তি যুদ্ধের ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ।
ইরানের তিন-স্তরের কৌশল- উচ্চকক্ষপথ মিসাইল, ছায়াযুদ্ধ ড্রোন এবং জ্যামিং প্রযুক্তি- একটি সমন্বিত এবং অত্যন্ত কার্যকর হামলার কৌশল প্রদর্শন করেছে। ইরাক, সিরিয়া, জর্ডানসহ পাঁচটি দেশের আকাশসীমা পেরিয়ে এই হামলা সফল করতে ইরানের প্রক্সি বাহিনী এবং নীরব অনুমতির ভূমিকা গুরুত্বপূর্ণ। এই অপারেশন শুধু ইরানের সামরিক ক্ষমতাই প্রদর্শন করেনি বরং আধুনিক যুদ্ধের নতুন সমীকরণ তৈরি করেছে, যা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক গতিশীলতাকে আরো জটিল করে তুলবে।

