ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের প্রধান আলি সাদমানিকে হত্যার দাবি করেছে। খাতাম আল-আনবিয়া আইআরজিসির নির্মাণ ও প্রকৌশল শাখা। সূত্র: আল জাজিরা
ইসরায়েল সাদমানিকে “ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার” এবং “সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠজন” হিসেবে উল্লেখ করেছে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত শুক্রবার ইসরায়েল খাতাম আল-আনবিয়ার তৎকালীন প্রধান গোলাম আলি রাশিদকে হত্যা করে। তার মৃত্যুর পর আলি সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

