ইসরায়েলে মঙ্গলবার (১৭ জুন) স্থানীয় সময় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে উঠেছে।
ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। ইসরায়েলি বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েলি জরুরি পরিষেবা কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় পাঁচজন হালকাভাবে আহত হয়েছেন। ইসরায়েলের জরুরি পরিষেবার মুখপাত্র ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, মধ্য ইসরায়েলের একটি বাস পার্কিং লটে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ফলে পাঁচজন আহত হয়েছেন। তিনি আরো জানান, অন্য কোনো স্থানে ক্ষয়ক্ষতির তথ্য এখনও পাওয়া যায়নি।

