Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান-ইসরায়েল ইস্যুতে চীন-রাশিয়ার কৌশলগত অবস্থান, ভারতের নীরবতা
    আন্তর্জাতিক

    ইরান-ইসরায়েল ইস্যুতে চীন-রাশিয়ার কৌশলগত অবস্থান, ভারতের নীরবতা

    এফ. আর. ইমরানজুন 17, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানে ইসরায়েলের হামলার ঘটনায় রাশিয়া ও চীন তীব্র নিন্দা জানালেও তাদের কৌশলগত অবস্থান সুস্পষ্ট। রাশিয়া একদিকে ইরানের সঙ্গে যৌথ সামরিক মহড়া ও কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিকল্প শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, অন্যদিকে ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্পর্ক বজায় রাখে। এই দ্বৈত নীতি রাশিয়াকে জটিল কূটনৈতিক চাপে ফেলেছে।

    পর্যবেক্ষকরা মনে করেন, রাশিয়া বৃহৎ আকারের যুদ্ধ এড়াতে চায়, কারণ এটি সিরিয়া ও ককেশাস অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা রাশিয়ার স্বার্থের জন্য ক্ষতিকর। রাশিয়া ও মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষজ্ঞ হান্না নোটে বলেন, মস্কো সরাসরি সামরিক সহায়তার পরিবর্তে জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কূটনৈতিক ভূমিকা পালন করতে পারে।

    চীনের অবস্থান আরও স্পষ্ট। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। চীন মনে করে, এই সংঘাত গাজা উপত্যকার যুদ্ধের সম্প্রসারণ এবং ইরানকে তারা মধ্যপ্রাচ্যের অস্থিরতার উৎস বলে বিবেচনা করে না। জাতিসংঘের মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে চীন। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বলেন, ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক পথ এখনো খোলা রয়েছে এবং চীন উত্তেজনা নিয়ন্ত্রণে গঠনমূলক ভূমিকা পালনে প্রস্তুত।

    সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) ইসরায়েলের হামলাকে ‘আগ্রাসী পদক্ষেপ’ বলে নিন্দা জানিয়েছে। চীন, রাশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তার পক্ষে যৌথ বিবৃতি দিয়েছে। তবে এসসিও-র সদস্য ভারত এই বিবৃতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে এবং ইরান-ইসরায়েল ইস্যুতে কোনো প্রকাশ্য মন্তব্য করেনি। ভারতের এই নীরবতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং ইরানের সঙ্গে অর্থনৈতিক স্বার্থ, যেমন চাবাহার বন্দর প্রকল্প, রক্ষার কৌশলগত ভারসাম্য বজায় রাখার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.