ইরানে বসবাসরত বাংলাদেশিদের সঙ্গে স্বজনদের যোগাযোগ সহজ করতে জরুরি হটলাইন চালু করেছে বাংলাদেশ সরকার। সোমবার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইরানে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস, তেহরান এবং ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় হটলাইন নম্বর চালু করেছে। ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এবং বাংলাদেশে থাকা তাঁদের স্বজনরা জরুরি প্রয়োজনে সরাসরি এসব নম্বরে যোগাযোগ করতে পারবেন। হটলাইন নম্বরগুলোতে হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠানো যাবে।
হটলাইন নম্বরসমূহ:
🔹 বাংলাদেশ দূতাবাস, তেহরান:
+৯৮৯৯০৮৫৭৭৩৬৮
+৯৮৯১২২০৬৫৭৪৫
🔹 পররাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা:
+৮৮০১৭১২০১২৮৪৭
সরকার আশা করছে, এই উদ্যোগ ইরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও যোগাযোগ নিশ্চিত করতে সহায়ক হবে।

