ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, তা এখনো স্থির করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “আমার সামনে সব ধরনের সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক ‘পদক্ষেপ’ তুলে ধরা হয়েছে। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। একেবারে শেষ মুহূর্তে আমি সিদ্ধান্ত নেব।”
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প সিদ্ধান্ত নিতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান। এই সিদ্ধান্ত কী হবে বা কবে নেওয়া হবে, তা নিয়ে কোনো অনুমান করা সম্ভব হচ্ছে না।
হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

