Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ‘কেউ জানে না আমি কী করব’: ট্রাম্প
    আন্তর্জাতিক

    ‘কেউ জানে না আমি কী করব’: ট্রাম্প

    এফ. আর. ইমরানজুন 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ট্রাম্প। ছবি: এএফপি
    ট্রাম্প। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ সপ্তম দিনে পৌঁছেছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা কী হবে, তা নিয়ে বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য না দিয়ে মিশ্র ইঙ্গিত দিচ্ছেন, যা সবাইকে ধোঁয়াশায় রেখেছে।

    বুধবার (১৮ জুন) হোয়াইট হাউসের চত্বরে দুটি পতাকাদণ্ড বসানোর সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। ইরানের পরমাণু অবকাঠামোর বিরুদ্ধে ইসরায়েলের চলমান হামলায় যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, “আমি এমন কিছু আদৌ করব কিনা, তা আপনারা জানেন না। আমি তা করতে পারি, আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করব। আমি এটুকু বলতে পারি: ইরান অনেক বড় বিপদে আছে। তারা দরকষাকষি করতে চায়।”

    পরে ওভাল অফিসে ইতালির জুভেন্টাস ফুটবল দলের সঙ্গে ছবি তোলার সময় ট্রাম্প জানান, ইরান প্রসঙ্গে তিনি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, “কী করা উচিত, তা নিয়ে আমার চিন্তা আছে। কিন্তু এখনো চূড়ান্ত করিনি।”

    তিনি আরো বলেন, “আপনারা নিশ্চয়ই জানেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা ফুরিয়ে যাওয়ার ঠিক এক সেকেন্ড আগে আমি সিদ্ধান্ত নিতে পছন্দ করি। কারণ সবকিছুই বদলাতে থাকে, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে। যুদ্ধে বিভিন্ন সময় পরিবর্তন আসে। চরম পরিস্থিতি থেকে আরো চরম পরিস্থিতি তৈরি হতে পারে।”

    মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিশালী দেশের সংঘাতে ওয়াশিংটন সরাসরি যুক্ত হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। ট্রাম্পের মিশ্র বক্তব্য এই অনিশ্চয়তাকে আরও গভীর করেছে। এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা কবে স্পষ্ট হবে, তা ভবিষ্যতের ওপরই নির্ভর করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.