Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কমান্ডো থেকে ইসরায়েলের ‘যুদ্ধবাজ’ নেতৃত্বে নেতানিয়াহু
    আন্তর্জাতিক

    কমান্ডো থেকে ইসরায়েলের ‘যুদ্ধবাজ’ নেতৃত্বে নেতানিয়াহু

    এফ. আর. ইমরানজুন 19, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত ৩৩ বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগে অভিযুক্ত করে আসছেন, যদিও জাতিসংঘ এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) এর কোনো প্রমাণ পায়নি। তবুও গত শুক্রবার (১৩ জুন) রাতে ইরানের ‘পারমাণবিক সক্ষমতা’র অভিযোগ তুলে দেশটিতে অতর্কিত হামলা শুরু করে নেতানিয়াহু বাহিনী।

    এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন পাওয়া যায়। বর্তমান পরিস্থিতিতে মনে হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়িয়ে পড়া এখন সময়ের ব্যাপার মাত্র।

    যুদ্ধবাজ নেতা-

    নেতানিয়াহুকে থামানোর কেউ নেই। গাজায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেও তিনি অটল রয়েছেন। বিবিসি অনুসারে জানা যায়, তিনি চতুতর্ম বিশ্বনেতা হিসেবে এই ধরনের পরোয়ানার সম্মুখীন হয়েছেন। এর আগে রাশিয়ার ভ্লাদিমির পুতিন, সুদানের ওমর আল-বশীন এবং লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফির বিরুদ্ধেও ICC একই পদক্ষেপ নিয়েছিল।

    ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহু গাজায় ব্যাপক হামলা শুরু করেন। বেসামরিক মানুষকে অনাহারে রাখা ও গণহত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ICC নেতানিয়াহু, তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী এবং তিনজন হামাস নেতার বিরুদ্ধে একই অভিযোগ এনেছে। এই পদক্ষেপ ইসরায়েলে ক্ষোভের সৃষ্টি করে, এমনকি নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিপক্ষরাও এটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানায়।

    ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের অভিযোগে বিচার প্রক্রিয়া চলছে। তিনি এসব অভিযোগ অস্বীকার করলেও- সমালোচকরা মনে করেন, তিনি গাজার যুদ্ধ দীর্ঘায়িত করে বিচার এড়াতে চাইছেন। ৭ অক্টোবরের হামলা ও তৎপরবর্তী যুদ্ধ দেশের বিচার ব্যবস্থা সংস্কারের বিরুদ্ধে চলা গণআন্দোলনকেও থামিয়ে দেয়, যা ইসরায়েলকে মাসের পর মাস বিভক্ত রেখেছিল। সমালোচকরা তাকে গণতন্ত্রের জন্য হুমকি বলে অভিহিত করেন।

    তবু ২০২২ সালের নভেম্বরে রেকর্ড পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন নেতানিয়াহু। তিনি লিকুদ পার্টির নেতৃত্বে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ডানপন্থী জোট গঠন করেন। ১২ বছর টানা ক্ষমতায় থাকার পর স্বল্প বিরতি নিয়ে তিনি আবার ক্ষমতায় ফিরে আসেন, যা তার সমর্থকদের মধ্যে ‘রাজা বিবি’র অপরাজেয় ভাবমূর্তি তৈরি করে।

    ৭৫ বছর বয়সী নেতানিয়াহু ছয়বার প্রধানমন্ত্রী হন, যা তার ‘মি. সিকিউরিটি’ বা ‘নিরাপত্তার রক্ষক’ ভাবমূর্তির ফল। তিনি বলেছিলেন, তিনি ইসরায়েলের রক্ষক হিসেবে স্মরণীয় হতে চান। কিন্তু তার শাসনামলেই ৭ অক্টোবরের হামলায় ইসরায়েল ইতিহাসের ভয়াবহ হামলার শিকার হয়। এরপর হামাসকে ধ্বংসের লক্ষ্যে গাজায় নির্বিচারে হামলা শুরু হয়, যা এক বছরেরও বেশি সময় ধরে চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় ৫৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশ নারী ও শিশু।

    জিম্মিদের মুক্তি ও হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে ব্যর্থতায় নেতানিয়াহু অভ্যন্তরীণ চাপে রয়েছেন। ইসরায়েল ও হামাস একে অপরকে চুক্তি ব্যর্থতার জন্য দায়ী করে। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে লেবাননের হিজবুল্লাহর হামলা ঠেকাতে উত্তর ইসরায়েলের ৬০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

    ৭ অক্টোবরের হামলার পর নেতানিয়াহুর জনপ্রিয়তা হ্রাস পায়। বিরোধী ও সমর্থকরা তাকে গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকারের আহ্বান জানান কিন্তু তিনি তা অস্বীকার করেন। তবে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ও হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর হত্যা এবং হিজবুল্লাহর বিরুদ্ধে সফল অভিযান তার জনপ্রিয়তা কিছুটা ফিরিয়ে আনে। এই জনপ্রিয়তার সুযোগে তিনি ইরানের বিরুদ্ধে ‘পূর্ব সতর্কতামূলক’ হামলা চালান।

    প্রাথমিক জীবন-

    ১৯৪৯ সালে তেল আবিবে জন্ম নেন নেতানিয়াহু। ১৯৬৩ সালে তার বাবা, ইতিহাসবিদ ও জায়নিস্ট কর্মী বেঞ্জিয়ন- যুক্তরাষ্ট্রে চলে যান। ১৮ বছর বয়সে ইসরায়েলে ফিরে নেতানিয়াহু পাঁচ বছর সেনাবাহিনীতে কাটান, অভিজাত কমান্ডো ইউনিট ‘সায়েরেত মাতকাল’-এ ক্যাপ্টেন হন। ১৯৭২ সালে ফিলিস্তিনিদের অপহৃত একটি বেলজিয়ান এয়ারলাইনার উদ্ধারে তিনি আহত হন এবং ১৯৭৩ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে অংশ নেন।

    ১৯৭৬ সালে তার ভাই জনাথন উগান্ডার এনতেবেতে অপহৃত উড়োজাহাজের যাত্রী উদ্ধারে নিহত হন, যা নেতানিয়াহু পরিবারে গভীর প্রভাব ফেলে। ভাইয়ের স্মরণে তিনি একটি সন্ত্রাসবিরোধী ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং ১৯৮২ সালে ওয়াশিংটনে ইসরায়েলের ডেপুটি চিফ অব মিশন হন। তার পরিষ্কার ইংরেজি ও আমেরিকান অ্যাকসেন্ট তাকে মার্কিন টেলিভিশনে পরিচিত করে। ১৯৮৪ সালে তিনি জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি হন।

    রাজনৈতিক উত্থান-

    ১৯৮৮ সালে ইসরায়েলে ফিরে লিকুদ পার্টির হয়ে নেসেটে আসন জিতে উপ-পররাষ্ট্রমন্ত্রী হন। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী আইজাক রবিনের হত্যার পর আগাম নির্বাচনে তিনি প্রথম সরাসরি নির্বাচিত প্রধানমন্ত্রী হন। তিনি ইসরায়েলের সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী এবং স্বাধীনতা-উত্তর প্রজন্মের প্রথম নেতা ছিলেন।

    ১৯৯৩ সালের অসলো চুক্তির সমালোচনা করলেও- তিনি হেবরনের ৮০% ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দেন এবং পশ্চিম তীর থেকে অবকাঠামো প্রত্যাহারে সম্মত হন, যা ডানপন্থীদের ক্ষোভের কারণ হয়। ১৯৯৯ সালে লেবার পার্টির এহুদ বারাকের কাছে হেরে যান।

    ২০০১ সালে অ্যারিয়েল শ্যারনের অধীনে পররাষ্ট্রমন্ত্রী ও পরে অর্থমন্ত্রী হন। ২০০৫ সালে গাজা থেকে ইসরায়েলিদের প্রত্যাহারের প্রতিবাদে পদত্যাগ করেন। শ্যারনের অসুস্থতার পর ২০০৯ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন। তিনি পশ্চিম তীরে বসতি নির্মাণ ১০ মাস স্থগিত করেন কিন্তু শান্তি আলোচনা ২০১০ সালে ভেঙে পড়ে। ২০১৯ সালে তিনি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা প্রত্যাখ্যান করেন।

    ট্রাম্পের সঙ্গে সম্পর্ক-

    ২০১৭ সালে ট্রাম্পের প্রেসিডেন্সিতে ইসরায়েল-মার্কিন সম্পর্ক জোরদার হয়। ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন, যা নেতানিয়াহুর জন্য বড় সাফল্য ছিল। ২০২০ সালে ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে তিনি সমর্থন করেন, যদিও ফিলিস্তিনিরা তা প্রত্যাখ্যান করে। ট্রাম্প ২০১৮ সালে ইরানের পরমাণু চুক্তি থেকে সরে আসেন, যা নেতানিয়াহু সমর্থন করেন।

    বিচারের মুখোমুখি-

    ২০১৬ সাল থেকে নেতানিয়াহু ঘুষ ও দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে। ২০১৯ সালে তিনটি মামলায় তাকে ঘুষ, জালিয়াতি, এবং আস্থাভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়। তিনি ব্যবসায়ীদের কাছ থেকে উপহার নেওয়া ও গণমাধ্যমে সুবিধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেন, এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেন। ২০২০ সালে তিনি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বিচারের মুখোমুখি হন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.