ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেছেন ইসরায়েলের ওপর ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বের সম্মানিত ও মর্যাদাবান মানুষদের আনন্দ দিয়েছে। শুক্রবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।
আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ভিডিওটির শুরুতে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও বেসামরিক মানুষের ওপর সহিংসতার দৃশ্য দেখানো হয়। এরপর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এবং তাতে সৃষ্ট ধ্বংসযজ্ঞের চিত্রের পাশাপাশি মানুষের আনন্দ উদযাপনের দৃশ্য তুলে ধরা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয় এই ক্ষেপণাস্ত্র হামলা বিশ্বের মর্যাদাবান মানুষদের আনন্দ দিয়েছে।

