Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » তেহরান থেকে ৫০০ কেজি পারমাণবিক নকশা নিয়ে যেভাবে বেরিয়ে এসেছিল মোসাদ
    আন্তর্জাতিক

    তেহরান থেকে ৫০০ কেজি পারমাণবিক নকশা নিয়ে যেভাবে বেরিয়ে এসেছিল মোসাদ

    হাসিব উজ জামানজুন 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মোসাদ
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ২০১৮ সালের জানুয়ারির এক রাতে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ একটি অবিশ্বাস্য দুঃসাহসী অভিযান চালায়। লক্ষ্য ছিল ইরানের রাজধানী তেহরানের এক নির্জন গুদামঘর—যেখানে গোপনে সংরক্ষিত ছিল ইরানের বহু বছরের পারমাণবিক প্রকল্পের দলিলপত্র। মোসাদের এজেন্টরা মাত্র ৬ ঘণ্টা ২৯ মিনিট সময় পেয়েছিল। এর মধ্যেই তারা চুরি করে নিয়ে যায় ৫০,০০০ কাগজপত্র এবং ১৬৩টি সিডি—সব মিলিয়ে প্রায় ৫০০ কেজি ওজনের অত্যন্ত গোপন নথি।

    সেই নথিগুলোর মধ্যে ছিল পারমাণবিক বোমা তৈরির নকশা, ক্ষেপণাস্ত্রের রূপরেখা, গোপন গবেষণাগারের তথ্য, এমনকি পারমাণবিক অস্ত্র কিভাবে ইরানের শাহাব-৩ ক্ষেপণাস্ত্রে বসানো যায়, তার বিশদ পরিকল্পনা। এক কথায়, এটি ছিল ইরানের দীর্ঘদিন অস্বীকার করে আসা পরমাণু অস্ত্র কর্মসূচির অকাট্য প্রমাণ।

    ২০১৮ সালের সেই রাতে কী ঘটেছিল?

    ৩১ জানুয়ারি, রাতের আঁধারে একটি ছোট দল ঢুকে পড়ে তেহরানের এক অজানা গুদামঘরে। তারা জানত কোথায় কী আছে—কারণ আগের এক বছরে তারা সেই জায়গার প্রতিটি কোণার উপর নজরদারি চালিয়েছে। নিরাপত্তার ফাঁকগুলো বিশ্লেষণ করে তারা এমন একটি সময় বেছে নেয়, যখন রাত্রিকালীন প্রহরীর পালা শেষ হয়, আর সকালে নতুন গার্ড আসে—এই ফাঁকে ৬ ঘণ্টা ২৯ মিনিট।

    এজেন্টরা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে ৩২টি ভারী সেফ খোলেন, যেগুলোর মধ্যে চিহ্নিত করা ছিল—”সবচেয়ে গুরুত্বপূর্ণ” কাগজপত্রের। বোমা তৈরির নকশা, হাই-এনার্জি ট্রিগার সিস্টেম, এমনকি পরমাণু পরীক্ষার সম্ভাব্য স্থান চিহ্নিত করে রাখা নথি—সব তারা নিয়ে চলে যায়। এত বড় চুরি হয় অথচ তেহরান বুঝতেই পারেনি সকাল পর্যন্ত।

    বিশ্বমঞ্চে নেটানিয়াহুর নাটকীয় ঘোষণা

    তিন মাস পরে, এপ্রিল ২০১৮-তে, তখনকার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেটানিয়াহু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে আসেন। পেছনে ছিল চুরি করা ফাইলের বিশাল স্তূপ। তিনি বলেন, “ইরান মিথ্যা বলছে।”

    এই ঘোষণার পরই যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি (JCPOA) থেকে সরে দাঁড়ান। পরে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্লেষণে প্রমাণিত হয়—নথিগুলো সত্যিকারের এবং বিপজ্জনক। ‘প্রজেক্ট আমাদ’ নামে ইরানের এক গোপন কর্মসূচির কথা উঠে আসে, যেখানে যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী পরমাণু অস্ত্র তৈরির পরিকল্পনা ছিল।

    ইরানের প্রতিক্রিয়া ও প্রতিহিংসার সূচনা

    ইরান এই ঘটনাকে ‘ভুয়া’ দাবি করলেও বাস্তবতা ছিল ভিন্ন। নথিগুলোতে এমনকি ইউরেনিয়াম ডিউটেরাইডের উল্লেখ ছিল, যেটা শুধুই পরমাণু ট্রিগারে ব্যবহার করা হয়। এছাড়া পারচিন সামরিক ঘাঁটির গোপন কক্ষের হদিসও ছিল, যেখানে পরমাণু বিস্ফোরণের সিমুলেশন পরীক্ষা হয়েছিল বলে ধারণা।

    এরপরের কয়েক বছরে একে একে খুন হন ইরানের পরমাণু বিজ্ঞানীরা—মোহসেন ফখরিজাদেহ, মাসউদ আলি মোহাম্মাদি। কেউ সড়কে টার্গেট কিলিং, কেউ গাড়িতে বিস্ফোরণে। ইসরায়েল কখনও দায় স্বীকার করেনি, কিন্তু সবার সন্দেহ তাদের দিকেই।

    উল্টো দিকে, ইরানও চুপ ছিল না। তারা ইসরায়েলে সাইবার হামলা চালায়, বিদেশে ইসরায়েলি কূটনীতিকদের টার্গেট করে, এবং হিজবুল্লাহ-হামাসের মতো প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে মধ্যপ্রাচ্যে হামলা জোরদার করে।

    ২০২৫ সালের যুদ্ধ: গোপন যুদ্ধ থেকে প্রকাশ্য সংঘাতে

    ৭ বছর ধরে চলা ছায়াযুদ্ধ এবার খোলাখুলি যুদ্ধে রূপ নেয়। ২০২৫ সালের ১৩ জুন, ইসরায়েল একে “প্রয়োজনীয় প্রতিরোধমূলক হামলা” দাবি করে ইরানের উপর ব্যাপক আকাশ ও ড্রোন হামলা চালায়। হামলার লক্ষ্য ছিল—ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্র, বিপ্লবী গার্ড বাহিনীর ঘাঁটি, ক্ষেপণাস্ত্র মজুদাগার, ও গোপন গবেষণা ল্যাব।

    এই হামলায় ২২৪ জন ইরানি নিহত হন। বহু স্থাপনা গুঁড়িয়ে যায়। এর মধ্যে মোসাদের নেতৃত্বে পরিচালিত নির্ভুল ড্রোন স্ট্রাইক ছিল সবচেয়ে আলোচিত।

    ইসরায়েল বলে, তারা বাধ্য হয়েই এই পদক্ষেপ নিয়েছে।

    ইরানের পাল্টা প্রতিশোধ

    এই হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইরান ১০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েলের দিকে ছোড়ে। তেল আবিবসহ অসংখ্য শহরে বিস্ফোরণ ঘটে। ইসরায়েলের ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে—১৪ জন ইসরায়েলি নিহত হন, আহত হন শতাধিক।

    যুদ্ধ আজ ৮ম দিনে। কোনো পক্ষ পিছু হটেনি। আর এই রক্তক্ষয়ী সংঘাতের সূচনা হয়েছিল ২০১৮ সালের সেই রাতে, যখন একদল গোয়েন্দা চুপিচুপি তেহরানের অন্ধকার ওয়ারহাউজ থেকে ইতিহাসের সবচেয়ে বিস্ফোরক গোপন ফাইলগুলো নিয়ে চলে যায়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.