Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইরান ইস্যুতে ট্রাম্পের দুই সপ্তাহের বিরতি
    আন্তর্জাতিক

    ইরান ইস্যুতে ট্রাম্পের দুই সপ্তাহের বিরতি

    হাসিব উজ জামানUpdated:জুন 20, 2025জুন 20, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরান ইস্যুতে ট্রাম্পের দুই সপ্তাহের বিরতি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরান সংকটে হস্তক্ষেপ করা না করার সিদ্ধান্ত থেকে আবারও পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাও আবার দুই সপ্তাহের জন্য। অনেকে হয়তো বলবেন—“ট্রাম্প আবারও ভয় পেলেন!” কিন্তু রাষ্ট্র পরিচালনায় সময় নিয়ে যুদ্ধ-বিগ্রহের মতো জীবন-মরণ সিদ্ধান্ত নেওয়া সব সময় দুর্বলতার পরিচায়ক নয়।

    সাবেক মার্কিন কূটনৈতিক কর্মকর্তা ব্রেট ম্যাকগার্ক সিএনএনকে বলেন, “যদি ট্রাম্প সত্যিই এই দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধান না পেলে শক্তি প্রয়োগে প্রস্তুত থাকেন—তাহলে এটা হতে পারে একটি কার্যকর কৌশল।”

    তবে ট্রাম্পের আগের ট্র্যাক রেকর্ড বলছে, তিনি এর আগেও নিজেকে নানা সময়সীমা বেঁধে দিয়ে কোনো সিদ্ধান্তই নেননি—হোক তা অবকাঠামো উন্নয়ন, বাণিজ্যচুক্তি বা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা। অনেক সময় তিনি এসব ইস্যু এড়িয়ে গেছেন, বিলম্ব করেছেন, কিংবা ঝুলিয়ে রেখেছেন।

    ১৪ জুন ২০২৫, ইরানের কেন্দ্রীয় এলাকায় অবস্থিত ফরডো ফুয়েল ইনরিচমেন্ট প্লান্টের দৃশ্য।

    বোমা হামলার প্রস্তুতির পরেও পিছিয়ে এলেন ট্রাম্প

    বৃহস্পতিবার পর্যন্ত হোয়াইট হাউসের অঙ্গভঙ্গিতে মনে হচ্ছিল ট্রাম্প হয়তো ইরানের পাহাড়ের নিচে থাকা পারমাণবিক স্থাপনা ‘ফোর্ডো’-তে হামলার আদেশ দিতে চলেছেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন। এই সিদ্ধান্তের ফলে ‘ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট (TACO)’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ট্রল নতুন করে আলোচনায় আসে। তবে এবার ট্রাম্প সম্ভবত বাস্তব জগতেই ফিরেছেন।

    একটা ভুল পদক্ষেপে শুরু হতে পারে নতুন একটি যুদ্ধ—যেখানে মার্কিন সেনাদের জীবন ঝুঁকিতে পড়বে, ছড়িয়ে পড়তে পারে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ, কিংবা ইরানের ভেতরে গৃহযুদ্ধও শুরু হতে পারে।

    দুই সপ্তাহ: ট্রাম্প কী করবেন?

    এই মুহূর্তে ট্রাম্পের সামনে জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বারবার বলে এসেছেন—ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দেওয়া হবে না। সুতরাং দুই সপ্তাহের বিরতি নেওয়া হলেও শেষ পর্যন্ত হয়তো তাঁকেই পদক্ষেপ নিতে হবে।

    এই সিদ্ধান্ত একেবারে আগুনের খেলার মতো। কারণ একবার যদি বাংকার-ধ্বংসকারী বোমা নিয়ে মার্কিন বি-২ বোমারু বিমানে হামলা শুরু হয়, তাহলে আর ফেরার পথ নেই। ট্রাম্পের দেরি করার সিদ্ধান্ত তাঁকে কিছুটা সময় দিলেও, প্রশ্ন হচ্ছে—তিনি কি এই সময়টা কাজে লাগাবেন?

    ১৪ জুন ২০২৫, তেহরান শহরে একটি ধর্মীয় সমাবেশে অংশ নিয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে ইরানিরা জড়ো হন এবং সেখানে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন।

    এই সময়টা ট্রাম্প কীভাবে কাজে লাগাতে পারেন?

    দুই সপ্তাহের বিরতির মাধ্যমে ট্রাম্প এখন নিজেই সিদ্ধান্ত নেওয়ার সময় নির্ধারণ করতে পারছেন। এতদিন মনে হচ্ছিল ইসরায়েলের গতির চাপে পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়তে যাচ্ছে এই সংঘাতে।

    আসলে, ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছে, সেটা শেষ করার সামর্থ্য তাদের নেই। কারণ, ‘ফোর্ডো’র মতো গভীর পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর প্রযুক্তি ও সামর্থ্য কেবল যুক্তরাষ্ট্রেরই আছে।

    ট্রাম্প বলেছেন, “ইরানের সঙ্গে নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় আমি আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব।” তবে অতীতে ইরানের সঙ্গে ট্রাম্পের কূটনৈতিক সাফল্য খুব একটা নেই। তাই আলোচনার সম্ভাবনাও অনেকটা অনিশ্চিত।

    আলোচনায় সফল হতে হলে ট্রাম্পকে শিখতে হবে ইতিহাস থেকে

    ট্রাম্প যদি সত্যিই কূটনৈতিক পথ বেছে নিতে চান, তবে হয়তো তাঁকে অনুসরণ করতে হবে জন এফ. কেনেডির পথ। কিউবান মিসাইল সংকটের সময় কেনেডি বলেছিলেন, “পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর উচিত এমন সংঘাত এড়ানো, যেখানে প্রতিপক্ষের সামনে শুধু আত্মসমর্পণ বা যুদ্ধ—এই দুই পথই খোলা থাকে।”

    ট্রাম্প এখন পর্যন্ত যে কঠোর ‘আনকন্ডিশনাল সারেন্ডার’ বা ‘নির্বিচার আত্মসমর্পণ’-এর দাবি করে আসছেন, তা ইরানের মতো বিপ্লবী ভাবাদর্শে গড়া রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য নয়। তাই কূটনৈতিক সমাধান পেতে হলে ট্রাম্পকে দিতে হবে একটি ‘মর্যাদাপূর্ণ পিছু হটার পথ’।

    কার্নেগি এনডাওমেন্টের বিশ্লেষক কারিম সাদজাদপুর বলছেন, “ইরান সাধারণত তখনই পিছু হটে, যখন তারা অনুভব করে—অর্থনৈতিক চাপ বাড়ছে, সামরিক হুমকি বাস্তব, এবং তারা কূটনৈতিকভাবে একঘরে হয়ে গেছে। কিন্তু এই চাপে কাজ করতে হলে দরকার একটা মুখ রক্ষা করার সুযোগ—যেটা ট্রাম্প এখনো দেননি।”

    একজন আলোকচিত্রী ১৯ জুন ২০২৫, বৃহস্পতিবার ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’-এর তেহরানে অবস্থিত ভবনের ভেতরে কাজ করছেন, হামলার কয়েকদিন পর।

    ইসরায়েল কী করবে এই দুই সপ্তাহে?

    ট্রাম্পের বিরতির সিদ্ধান্তের ফলে ইসরায়েলের জন্যও কিছু প্রশ্ন তৈরি হয়েছে। এখন তারা কি দুই সপ্তাহ অপেক্ষা করবে? নাকি এর মধ্যেই কোনো সাহসী পদক্ষেপ নিয়ে ফেলবে?

    বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল হয়তো ফোর্ডোর মতো স্থাপনাগুলোতে কমান্ডো অভিযানের চিন্তা করতে পারে। যদিও এতে ঝুঁকি অনেক বেশি এবং সফলতার সম্ভাবনাও অনিশ্চিত।

    এখন যদি ইরান ট্রাম্পকে ‘কাগুজে বাঘ’ বলে ধরে নেয়, তাহলে তারা হয়তো ট্রাম্পের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু একই সঙ্গে এটা হতে পারে ইরানের মারাত্মক ভুল।

    ঘরে-বাইরে চাপ

    এই সিদ্ধান্তের ঘরোয়া রাজনীতিতেও রয়েছে জটিলতা। ট্রাম্প সব সময় বলে এসেছেন—আর কোনো ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ নয়’। তাঁর এই অঙ্গীকারই তাঁকে নির্বাচনে সফল করেছে। তাই তাঁর নিজের ঘরানার অনেক সমর্থক যেমন স্টিভ ব্যানন, কিংবা জনপ্রিয় ধারাভাষ্যকার টাকার কার্লসন, এখন নতুন যুদ্ধে জড়ানোর বিরোধিতা করছেন।

    তবে শেষ পর্যন্ত তাঁর সমর্থকরাই হয়তো তাঁর পেছনে দাঁড়াবেন। হোয়াইট হাউসের মুখপাত্র লেভিট বলেছেন, “ট্রাম্পের প্রতি বিশ্বাস রাখুন। প্রথম মেয়াদে তিনিই আমেরিকাকে এবং বিশ্বকে নিরাপদ রেখেছিলেন।”

    তবে বাইরের জনগণের মধ্যে ট্রাম্পের প্রতি সেই বিশ্বাস আর নেই। বিশেষ করে তাঁর দ্বিতীয় মেয়াদের প্রথম পাঁচ মাসেই দেশে যে বিভাজন তৈরি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে এখন জাতিকে এককথায় রাজি করানো তাঁর জন্য অনেক কঠিন হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.