Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » চলমান সংঘাতে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল
    আন্তর্জাতিক

    চলমান সংঘাতে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল

    এফ. আর. ইমরানজুন 21, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের চেষ্টায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নবম দিনে গড়িয়েছে। উভয় দেশই হামলা-পাল্টা হামলা অব্যাহত রেখেছে, যার মধ্যে ইসরায়েল নিজ নাগরিকদের দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। এই সংঘাতের ফলে উভয় দেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটছে এবং আঞ্চলিক উত্তেজনা আরো তীব্র হয়েছে।

    শনিবার (২১ জুন) ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস পরিচালিত ফার্স নিউজ এজেন্সির বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইরানের কেন্দ্রীয় শহর ইসফাহানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই শহরে ইরানের বৃহত্তম পারমাণবিক গবেষণা কমপ্লেক্স ‘ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টার’ অবস্থিত। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) জানিয়েছে, এই কেন্দ্রে ইসরায়েলি হামলায় চারটি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও ইরান দাবি করেছে ক্ষতির পরিমাণ সীমিত।

    এছাড়া ইরানের রাজধানী তেহরান, তেহরানের নিকটবর্তী মালার্ড শহর এবং কোম শহরেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, কোমে একটি আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত এবং দুজন আহত হয়েছেন। তেহরানে একটি হাসপাতালও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যা গত আট দিনে তৃতীয় হাসপাতালের ক্ষয়ক্ষতির ঘটনা।

    ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা জানিয়েছে, ১৩ জুন থেকে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ৪০০ জন নিহত এবং ৩,০০০ জন আহত হয়েছেন। তবে মানবাধিকার গোষ্ঠী, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি শুক্রবার ৬৫৭ জন নিহতের তথ্য জানায়।

    ইরানও সমান্তরালে ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে। শনিবার সকালে ইরান থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবের দিকে কমপক্ষে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, মধ্য ইসরায়েলে একটি ভবনের ছাদে আগুন লাগা ছাড়া কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে গত বৃহস্পতিবার (১৯ জুন) ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের সোরোকা হাসপাতাল এবং তেল আবিবের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়, যাতে ২৪০ জন আহত হন ও সব মিলিয়ে প্রায় ২৬ জন নিহত হয়েছে। আবার ইসরাইল জানিয়েছে, সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের হামলায় সেখানে ২৫ জন নিহত হয়েছেন যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহত হয়েছেন ২ হাজার ৫১৭ জন।

    ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন জানিয়েছেন, ইরানের বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করা হয়েছে, যা ইরানের হামলার তীব্রতা কমিয়ে দিয়েছে।

    ইসরায়েলের সেনাবাহিনী প্রধান নাগরিকদের সতর্ক করে বলেছেন, এই সংঘাত দীর্ঘস্থায়ী হতে পারে এবং সবাইকে প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রাথমিকভাবে বলেছিলেন, তাঁদের লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, শাসনব্যবস্থা পরিবর্তন নয়। তবে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ১৯ জুন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অস্তিত্ব রোধকে হামলার একটি উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেন, যা শাসনব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত দেয়।

    ইসরায়েলি সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির প্রধান ইউলি এডেলস্টেইন বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় শক্তিগুলোর কূটনৈতিক চাপ ও সুস্পষ্ট প্রস্থান পরিকল্পনা এই যুদ্ধের অপ্রয়োজনীয় বিস্তার রোধ করতে পারে।

    ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত তীব্র হওয়ায় শত শত মার্কিন নাগরিক স্থলপথে ইরান ত্যাগ করেছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকায় অনেকে প্রত্যাহারের সময় জটিলতার মুখোমুখি হয়েছেন। এছাড়া, শুক্রবার ইসরায়েলে মার্কিন দূতাবাস থেকে ৭৯ জন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর বলেছেন, ইসরায়েলের হামলা বন্ধ না হলে পারমাণবিক আলোচনায় অংশ নেবে না ইরান। তিনি যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপকে “সবার জন্য অত্যন্ত বিপজ্জনক” বলে সতর্ক করেছেন।

    ইউরোপীয় কূটনীতিকরা ভবিষ্যতে আলোচনার সম্ভাবনা দেখলেও- শুক্রবারের বৈঠকে কোনো বড় অগ্রগতি হয়নি। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের বিমান হামলা বন্ধ হলেই সংঘাতের অবসান সম্ভব, অন্যথায় আরো শক্তিশালী প্রতিক্রিয়া দেবে ইরান।

    ইরানের সঙ্গে বাণিজ্যে নির্ভরশীল আফগানিস্তানের মতো দেশগুলো সরবরাহ ব্যাঘাতের আশঙ্কায় রাশিয়ার সঙ্গে খাদ্য আমদানি নিয়ে আলোচনা শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ সতর্ক করে বলেছেন, বলপ্রয়োগের মাধ্যমে অঞ্চলের পুনর্গঠন সম্ভব নয় এবং এটি নতুন সংঘাতের জন্ম দিতে পারে।

    ইরান-ইসরায়েল সংঘাত তেলের বৈশ্বিক সরবরাহে প্রভাব ফেলছে। হরমুজ প্রণালী, যা তেল সরবরাহের গুরুত্বপূর্ণ চ্যানেল, এই সংঘাতের কারণে ঝুঁকির মুখে রয়েছে।

    ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধের দিকে এগোচ্ছে, যা উভয় দেশের নাগরিকদের জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি ও অনিশ্চয়তা বয়ে আনছে। ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ধ্বংস ও সম্ভাব্য শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য এবং ইরানের পাল্টা হামলা এই সংঘাতকে আরো জটিল করেছে। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবং আঞ্চলিক শক্তিগুলোর উদ্বেগ বৃদ্ধি পাওয়ায়- এই যুদ্ধের পরিণতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.