আমেরিকার সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে ইরানের প্রতিক্রিয়া কেমন হতে পারে, তা নিয়ে কথা হয়েছে সান ফ্রান্সিসকোর বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষণা পরিচালক স্টিফেন জুনেসের সঙ্গে। তিনি জানিয়েছেন, ইরানের সামনে বিভিন্ন প্রতিরোধের অপশন রয়েছে।
স্টিফেন জুনেস বলেন,
“ইরানের কাছে একাধিক উপায় রয়েছে জবাব দেওয়ার। তারা সরাসরি মার্কিন সেনাবাহিনীকে লক্ষ্য করতে পারে। কারণ মধ্যপ্রাচ্যে প্রায় ৪০,০০০ মার্কিন সৈন্য রয়েছে, যারা ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অন্যান্য সামরিক প্রযুক্তির সীমার মধ্যে অবস্থান করছে।”
তিনি আরও বলেন,
“ফারস উপসাগরে মার্কিন নৌবহর রয়েছে, যা ইরানের উপকূল থেকে খুব কাছে। সেখানে হামলা হলে শুধু সামরিক নয়, বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও বিরূপ প্রভাব পড়বে। বিশ্বব্যাপী তেলের মূল্য ওঠানামা করবে এবং অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে।”
স্টিফেন জুনেসের কথায়,
“ইরানের মিত্র গ্রুপগুলো, বিশেষ করে ইরাকে যেসব প্রক্সি মিলিশিয়া রয়েছে, তারা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করতে পারে।”
তিনি যোগ করেন,
“এই কারণে আমি অবাক হব না যদি ইরান অন্তত কিছু কিছু মার্কিন লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত করে।”
