ইরানে মার্কিন হামলার পর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) সোমবার জরুরি বৈঠক ডেকেছে। জাতিসংঘের এই পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার প্রধান জানান, ইরানে উদ্ভূত পরিস্থিতি মূল্যায়নের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইরানের পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি আইএইএ-কে চিঠি দিয়ে যুক্তরাষ্ট্রের হামলার তদন্তের দাবি জানিয়েছেন। সেইসাথে, সংস্থাটির কাছে হামলার সরকারিভাবে নিন্দা জানানোর অনুরোধও জানানো হয়েছে—বলে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে।
আইএইএ আগে নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালালেও আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পাওয়ার কোনো প্রমাণ মেলেনি।

