ইরানের সরকারি প্রেস টিভি ও ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরায়েলি ড্রোন হামলায় একজন মা ও তার ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছেন।

খবরে বলা হয়, ২১ জুন ওই হামলাটি চালানো হয়। এতে একটি ট্রাক ও একটি প্রাইভেট কার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
হামলায় নিহত শিশুটির পিতা ও অপর একটি সন্তানও আহত হয়েছেন, যাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে কেরমানশাহ প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ১৩ জুন থেকে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে ইরানে বহু শিশু নিহত হয়েছে।

