Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

    এফ. আর. ইমরানজুন 23, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় আঘাত হানার পর থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভের ঢল। শনিবার মধ্যরাতের পর চালানো এ হামলার বিরুদ্ধে রোববার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্র, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার নানা প্রান্তে হাজারো মানুষ রাস্তায় নামেন।

    নিউ ইয়র্ক, ওয়াশিংটন, বোস্টন, শিকাগো ও লস অ্যাঞ্জেলসসহ যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি বড় শহরে আয়োজন করা হয় প্রতিবাদ সমাবেশ। আয়োজকরা একে ‘জরুরি সমাবেশ’ হিসেবে ঘোষণা করেন।

    নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, কিছু সমাবেশে শত শত মানুষ অংশ নেন। আবার কিছু স্থানে দেখা যায় কয়েক ডজন প্রতিবাদকারী। বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন। অনেকেই ইরানের পতাকা উড়িয়েছেন। প্ল্যাকার্ডে লেখা ছিল— “ইরানে যুদ্ধ নয়!”

    ওয়াশিংটনে হোয়াইট হাউজের সামনে জড়ো হন অন্তত ২০০ জন বিক্ষোভকারী। তাঁরা সরাসরি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার সিদ্ধান্তের সমালোচনা করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন যুদ্ধবীররাও।

    ৭৮ বছর বয়সী রন কারমাইকেল, যিনি ভিয়েতনাম যুদ্ধে হেলিকপ্টার চালাতেন, বলেন,

     “তিনি (ট্রাম্প) যেন রাজা হতে চাইছেন।”

    শিকাগো শহরের কেন্দ্রেও দেখা গেছে বিশাল সমাবেশ। বিক্ষোভকারীরা জানান, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের পরিস্থিতিকে আরো সংকটময় করে তুলবে।

    লস অ্যাঞ্জেলেসের এক অংশগ্রহণকারী, ২৬ বছর বয়সী নার্স নুর আবদেল-হাক জানান,

    “আমার পরিবার গাজা ও ওয়েস্ট ব্যাংকে বসবাস করে। আমি চাই না আর কোনো মৃত্যু বা ধ্বংস হোক।”

    ইরানের রাজধানীতে হাজারো মানুষের বিক্ষোভ

    তেহরানের বিভিন্ন স্থানে রোববার সকাল থেকেই শুরু হয় ব্যাপক বিক্ষোভ। আজাদি স্কয়ার, ফার্দৌসি স্কয়ার, ইমাম হোমেইনি মসজিদ ও পার্লামেন্ট ভবনের সামনে ছিল প্রধান বিক্ষোভস্থল।

    এসব কর্মসূচিতে উপস্থিত হন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজেও। তিনি আজাদি স্কয়ারে উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

    ইউরোপজুড়ে প্রতিবাদ

    যুক্তরাজ্যের লন্ডনে ইরানি দূতাবাসের সামনে শুরু হয় বিক্ষোভ। ইউএস টুডের এক প্রতিবেদনে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্পের হামলার ঘোষণা দেওয়ার পরপরই সেখানে জড়ো হন ইরানপন্থী ও বিরোধী পক্ষের লোকজন।

    পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমায়েত বাড়তে থাকায় একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে অন্তত আটজন ইরানি নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ।

    ফ্রান্সের প্যারিসেও হয় প্রতিবাদ সমাবেশ। বিক্ষোভকারীরা সরাসরি যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানান।

    নেদারল্যান্ডসের হেগ শহরে আয়োজিত বিক্ষোভের সময় ইরান ও ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেন অংশগ্রহণকারীরা। সেখানে আসন্ন ন্যাটো সম্মেলনের প্রেক্ষাপটে ছিল উচ্চ সতর্কতা।
    তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল— “ইরান যুদ্ধ নয়”।

    এশিয়াতেও প্রতিক্রিয়া

    জাপানের টোকিওতে যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনে আয়োজিত বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড বহন করেন এবং যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানান।

    ভারতের কলকাতায় বামপন্থী সংগঠন সোশ্যাল ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (SUCI)-এর নেতাকর্মীরা মার্কিন হামলার বিরোধিতা করে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র-চীনের লড়াই, সামনে আরও কঠিন সময়

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে যাত্রীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২৪ জনের

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.