ইসরায়েলে হামলায় একাধিক ওয়ারহেডযুক্ত ‘খায়বার’ ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যবহারের ঘোষণা দিল আইআরজিসি
ইসরায়েলের বিরুদ্ধে সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘খায়বার (কাদর এইচ)’ প্রথমবারের মতো ব্যবহার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (IRGC) — এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামি প্রজাতন্ত্র ।
গার্ডের জনসংযোগ বিভাগ জানায়,
“সিয়োনিস্ট শাসন ব্যবস্থার অব্যাহত দুষ্ট কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। এতে ব্যবহার করা হয়েছে স্মার্ট ড্রোন ও নতুন ধরণের কৌশল।”
তারা আরও জানায়,
“এই অভিযানে ‘খায়বার (কাদর এইচ)’ নামের একাধিক ওয়ারহেড যুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে, যাতে নতুন এবং বিস্ময়কর কৌশলের মাধ্যমে আরও নিখুঁত, বিধ্বংসী এবং কার্যকরভাবে আঘাত হানা সম্ভব হয়েছে।”
ইসলামি প্রজাতন্ত্র বার্তা সংস্থা-এর প্রতিবেদনে বলা হয়,
“অভিযানে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডের উত্তর, দক্ষিণ ও কেন্দ্রজুড়ে বিভিন্ন ‘কৌশলগত লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে।”
এই ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইরান স্পষ্টভাবে দেখিয়েছে—তারা প্রযুক্তিগতভাবে আরও উন্নত ও প্রস্তুত, এবং ভবিষ্যতের যেকোনো সংঘাতে তারা নিজেদের সক্ষমতা আরও দৃশ্যমান করতে প্রস্তুত।

