Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, জুলাই 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন এরিক ট্রাম্প
    আন্তর্জাতিক

    প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন এরিক ট্রাম্প

    সিভি ডেস্কUpdated:জুন 29, 2025জুন 29, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    এরিক ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন রাজনীতির মঞ্চে ফের আলোচনায় ট্রাম্প পরিবার। এবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনার কথা বললেন ডোনাল্ড ট্রাম্পের পুত্র এরিক ট্রাম্প। তিনি স্পষ্ট করে না বললেও ইঙ্গিত দিয়েছেন, তিনি কিংবা তার পরিবারের অন্য কেউ প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেন।

    ২৮ জুন দ্য গার্ডিয়ান এ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প অর্গানাইজেশনের সহ-নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এরিক ট্রাম্প সম্প্রতি ফিন্যান্সিয়াল টাইমস–কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমি যদি আমার বাবার পদাঙ্ক অনুসরণ করতে চাই, তাহলে হোয়াইট হাউসে পৌঁছানো আমার জন্য খুব কঠিন হবে না।”

    সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “প্রশ্ন হলো, আমি কি আমার পরিবারের অন্য সদস্যদের এই পথে নিয়ে যেতে চাই? আমি কি চাই আমার সন্তানরা সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যাক, যেটা আমি গত এক দশকে গিয়েছি? যদি এর উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে রাজনৈতিক পথে পা বাড়ানো সহজ হবে। আমি বিশ্বাস করি, আমি পারব। শুধু আমি না, আমাদের পরিবারের অন্যরাও এটা পারবে।”

    এরিকের এই বক্তব্যের পর অনেকেই ধারণা করছেন, তিনি সরাসরি রাজনীতিতে নামার কথা ভাবছেন। যদিও এরিক ট্রাম্প এতদিন রাজনীতির মাঠে সরাসরি সক্রিয় ছিলেন না বরং ট্রাম্প অর্গানাইজেশনের ব্যবসায়িক কর্মকাণ্ডেই বেশি মনোযোগী ছিলেন।

    তবে তিনি স্বীকার করেছেন, রাজনীতি থেকে তিনি পুরোপুরি দূরে ছিলেন না। বরং রাজনীতিকদের পর্যবেক্ষণ করেছেন এবং তাদের অনেকের প্রতি অসন্তুষ্টিও প্রকাশ করেছেন। তার ভাষায়, “আমি যেসব রাজনীতিবিদদের দেখি, তাদের অর্ধেকই আমাকে মোটেও মুগ্ধ করতে পারেনি। আমি মনে করি, আমি এই দায়িত্ব ভালোভাবে পালন করতে পারব।”

    এরিকের এমন মন্তব্যের পেছনে আরও একটি প্রশ্ন উঠে আসে—২০২৪ সালের নির্বাচন কি ট্রাম্প পরিবারের শেষ অংশগ্রহণ? জবাবে তিনি বলেন, “আমি জানি না… সময়ই বলবে। তবে আমি একা নই, আরও অনেকে আছেন।”

    তবে রাজনীতিতে আসা নিয়ে তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলেই জানান। বলেন, “প্রশ্ন হলো, আমি কি এটা করতে চাই? আমি কি আমার প্রিয়জনদের এই ব্যবস্থার নিষ্ঠুরতার মধ্যে ঠেলে দিতে চাই? আমি এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে পাইনি।”

    সাক্ষাৎকারে তিনি ট্রাম্প পরিবারের বিরুদ্ধে ওঠা একটি বিতর্কিত অভিযোগেরও জবাব দেন। অনেকেই দাবি করে থাকেন, ট্রাম্প পরিবার প্রেসিডেন্ট পদ ব্যবহার করে লাভবান হয়েছে। এর জবাবে এরিক বলেন, “যদি কোনো পরিবার রাজনীতি থেকে এক পয়সাও লাভ না করে থাকে, তাহলে সেটা হলো আমাদের পরিবার। যদি আমার বাবা প্রথমবার নির্বাচনে না দাঁড়াতেন, তাহলে আমাদের সম্পদ আরও বেশি হতো।”

    তিনি আরও দাবি করেন, “আমরা প্রায় ৫০০ মিলিয়ন ডলার খরচ করেছি শুধুমাত্র রাশিয়ার কেলেঙ্কারি, ভুয়া অভিযোগ এবং রাজনৈতিক হামলা থেকে নিজেদের রক্ষায়।”

    ট্রাম্প পরিবারের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এখনো অনেক প্রশ্ন রয়ে গেছে। তবে এরিক ট্রাম্পের এই বক্তব্য প্রমাণ করে, পরিবারটি রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকতে চায় এবং ভবিষ্যতে আরও চমক অপেক্ষা করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’, সরানো হলো কয়েক লাখ মানুষ

    জুলাই 11, 2026
    আন্তর্জাতিক

    বাংলাদেশিদের জন্য সৌদির নতুন ই-ভিসা সুবিধা চালু

    জুলাই 11, 2026
    আন্তর্জাতিক

    ভূরাজনৈতিক কৌশলে বদলাচ্ছে সার্বভৌম তহবিলের বিনিয়োগ

    জুলাই 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram
    ‘হাম ব্যবস্থাপনায় সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ কি পর্যাপ্ত ছিল, আপনি কি মনে করেন?

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.