Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সুদানে স্বর্ণের খনি ধসে ১১ শ্রমিক নিহত
    আন্তর্জাতিক

    সুদানে স্বর্ণের খনি ধসে ১১ শ্রমিক নিহত

    হাসিব উজ জামানজুন 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সুদানে স্বর্ণের খনি ধসে ১১ শ্রমিক নিহত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুদানের উত্তরাঞ্চলে একটি স্বর্ণের খনিতে ধসের ঘটনায় অন্তত ১১ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন। আল-জাজিরার খবর মতে, স্থানীয় সময় রবিবার এক বিবৃতিতে দেশটির রাষ্ট্রীয় খনিজ সম্পদ কোম্পানি (এসএমআরসি) এই তথ্য জানিয়েছে।

    ঘটনাটি ঘটেছে উত্তরপূর্ব সুদানের লোহিত সাগর রাজ্যের আতবারা ও হাইয়া শহরের মধ্যবর্তী হাওয়েদের মরুভূমি অঞ্চলে অবস্থিত ‘কির্শ আল-ফিল’ নামের একটি খনিতে। দুর্ঘটনাস্থলটি সুদানের সরকারি বাহিনী সুদানিজ আমর্ড ফোর্সেস (এসএএফ) এর নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত।

    এসএমআরসি জানায়, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সংস্থাটি আগে থেকেই ওই খনিতে কাজ করার বিষয়ে সতর্কতা জারি করেছিল, কারণ সেখানে কাজের পরিবেশ ঝুঁকিপূর্ণ এবং প্রাণহানির আশঙ্কা ছিল।

    গৃহযুদ্ধের কারণে দেশটির ভঙ্গুর অর্থনীতি আরও করুণ অবস্থা হয়েছে। এঊ অবস্থার মধ্যেই দেশটির সেনা সমর্থিত সরকার জানিয়েছে, ২০২৪ সালে তারা রেকর্ড পরিমাণ ৬৪ টন স্বর্ণ উত্তোলন করেছে।

    আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম দেশ সুদান। দেশটি স্বর্ণ উত্তোলনে আফ্রিকার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে।
    তবে বৃহৎ পরিসরের পরিবর্তে স্বল্প পরিসরে খনি থেকে স্বর্ণ উত্তোলন করা হয়। কারণ দেশটিতে ব্যাপক পরিমাণে নিরাপত্তার ঝুঁকি রয়েছে।

    সুদানে খনি ধসে পড়ার ঘটনা প্রায়ই ঘটে। ২০২৩ সালেও এই ধরনের একটি ঘটনা ঘটে। যাতে ১৪ জন নিহত হয়। এছাড়া ২০২১ সালে খনি দুর্ঘটনায় দেশটিতে আরও ৩৮ জন মানুষ নিহত হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    রায় লেখা যাবে না এআইয়ের ওপর নির্ভর করে: প্রধান বিচারপতি

    আইন আদালত নভেম্বর 22, 2026

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.