Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্প-মাস্কের বাকযুদ্ধ তীব্র আকারে, টেসলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা
    আন্তর্জাতিক

    ট্রাম্প-মাস্কের বাকযুদ্ধ তীব্র আকারে, টেসলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

    এফ. আর. ইমরানজুলাই 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেসলা সিইও ইলন মাস্ক। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের প্রযুক্তিপ্রতিষ্ঠান প্রধান ইলন মাস্কের মধ্যে প্রকাশ্য বিরোধ নতুন মাত্রায় পৌঁছেছে। সদ্য প্রস্তাবিত বাজেট বিল নিয়ে শুরু হওয়া মতপার্থক্য এখন টেসলা ও স্পেসএক্সের মতো ব্যবসায়িক স্বার্থ পর্যন্ত বিস্তৃত হয়েছে, যার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও।

    ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট, যেটিকে তিনি ‘বিগ, বিউটিফুল বিল’ বলে উল্লেখ করেছেন, তা এখন সিনেটে চূড়ান্ত ভোটের অপেক্ষায়। এই বিলের ব্যাপক সরকারি ব্যয় ও ঋণ বৃদ্ধির আশঙ্কা নিয়ে সরব হয়েছেন মাস্ক, যিনি এই বিলকে ‘পাগলাটে ও ধ্বংসাত্মক’ বলে আখ্যা দিয়েছেন।

    অন্যদিকে ট্রাম্প এর জবাবে সরাসরি মাস্কের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সরকারি ভর্তুকি ও চুক্তি খতিয়ে দেখার জন্য তিনি দক্ষতা বিভাগকে (ডিওজিই) নির্দেশনার পরামর্শ দিয়েছেন, যা সরাসরি টেসলা ও স্পেসএক্সকে আঘাত হানতে পারে।

    ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন,

    “ইতিহাসে সম্ভবত ইলনই সবচেয়ে বেশি ভর্তুকি পাওয়া ব্যক্তি। এসব না থাকলে সে হয়তো আজ দক্ষিণ আফ্রিকাতেই থাকত। আর রকেট, স্যাটেলাইট, ইভি- কিছুই তৈরি হতো না, বিপরীতে দেশের প্রচুর অর্থ সাশ্রয় হতো।”

    তিনি বলেন, ইলন মাস্ক ইভি ম্যান্ডেট হারিয়েছেন বলেই বিরক্ত এবং তাকে আরো বেশি কিছু হারানোর সম্ভাবনারও হুঁশিয়ারি দেন।

    এই বক্তব্যের পরেই মাস্ক এক্স (সাবেক টুইটার)-এ পাল্টা লেখেন,

    “আমি আক্ষরিক অর্থে বলছি, সব বাতিল করে দিন। এখনই।”

    তিনি আরো বলেন,

    “যেসব কংগ্রেস সদস্য খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে এখন সবচেয়ে বড় বাজেট ঘাটতি বিলের পক্ষে ভোট দিয়েছেন, তাদের লজ্জায় মাথা নিচু রাখা উচিত। আমার যদি এ জীবনে আর কিছু না-ও করি, অন্তত নিশ্চিত করব তারা পরবর্তী নির্বাচনে হেরে যান।”

    তিনি বিদ্রুপ করে বলেন,

    “এই ব্যয়প্রবণতা প্রমাণ করে, আমরা এখন একটি একদলীয় দেশে বাস করছি- দ্য পর্কি পিগ পার্টি।”

    মার্কেট খোলার আগেই টেসলার শেয়ার ছয় শতাংশের বেশি পড়ে গেছে। রয়টার্সের মতে, এই বিরোধ মাস্কের ব্যবসা সাম্রাজ্যের জন্য নতুন বাধা হয়ে দাঁড়িয়েছে।

    বিশেষ করে রোবোট্যাক্সি প্রকল্প- যেখানে টেসলা গাড়িগুলোর প্যাডেল ও স্টিয়ারিং ছাড়া উৎপাদন শুরু করতে চায়- সেটির ওপর মার্কিন পরিবহন বিভাগের অনুমোদন এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

    বিশ্লেষক ডেনিস ডিক বলেন,

    “মাস্ক নিজেকে থামাতে পারেন না। ট্রাম্পের বিরাগভাজন হলে, মার্কিন বাজারেও টেসলার বিক্রি হ্রাস পেতে পারে। মাস্কের ট্রাম্পকে দরকার, ট্রাম্পের মাস্ককে নয়।”

    মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্সের রয়েছে প্রায় ২২ বিলিয়ন ডলারের ফেডারেল চুক্তি। এর ভবিষ্যতও এখন প্রশ্নবিদ্ধ, যদি ট্রাম্প প্রশাসন ভর্তুকি ও চুক্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়।

    জুন মাসে সুইডেন ও ডেনমার্কে টেসলার বিক্রি টানা ষষ্ঠ মাসের মতো কমেছে। বিশ্লেষকদের প্রত্যাশা, দ্বিতীয় ত্রৈমাসিকের ডেলিভারি রিপোর্টেও এই পতনের বিস্তারিত ফুটে উঠবে।

    বিশ্লেষকদের একাংশ বলছে, এই ব্যক্তিগত ও রাজনৈতিক বিরোধ রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার প্রচেষ্টাকে ব্যাঘাত ঘটাতে পারে। কারণ, মাস্ক এতদিন রিপাবলিকানদের গুরুত্বপূর্ণ অর্থদাতা ও সমর্থক ছিলেন।

    ট্রাম্পের প্রস্তাবিত বিলকে ঘিরে মাস্কের অবস্থান কেবল অর্থনৈতিকই নয় বরং একটি স্বাধীন রাজনৈতিক মঞ্চ তৈরির ইঙ্গিত বলেও ব্যাখ্যা করছেন অনেকে। মাস্ক বলেছেন, এই বিল পাস হলে তিনি ‘আমেরিকা পার্টি’ নামে নতুন দল গঠন করবেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    আবারও বড় দরপতন স্বর্ণের, ভরিতে কমল ৬ হাজার ১৮২ টাকা

    নভেম্বর 22, 2026
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলায় নিহত ৪

    নভেম্বর 22, 2026
    অর্থনীতি

    মাত্র ৬ শতাংশ সুদে সৌরবিদ্যুতের ঋণ দেবে পিকেএসএফ

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.