Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরায়েল শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য
    আন্তর্জাতিক

    ইসরায়েল শর্ত না মানলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য

    এফ. আর. ইমরানUpdated:জুলাই 30, 2025জুলাই 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার। ছবি: বিবিসি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েল যদি গাজায় চলমান মানবিক সংকট নিরসনে উল্লেখযোগ্য পদক্ষেপ না নেয়, তাহলে আগামী সেপ্টেম্বরেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য- এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার।

    তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতিতে সম্মত হওয়া, টেকসই শান্তি প্রতিষ্ঠায় দ্বি-রাষ্ট্রীয় সমাধানে প্রতিশ্রুতি জানানো এবং জাতিসংঘকে আবারো গাজায় মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দেওয়া- এই শর্তগুলো পূরণ না হলে ব্রিটেন নিজেই জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ঘোষণা করবে।

    স্টারমারের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ করেন, এ ধরনের সিদ্ধান্ত “হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করার সামিল”।

    অতীতে যুক্তরাজ্য সরকার বলেছিল, ফিলিস্তিন স্বীকৃতি এমন এক সময়ে দেওয়া উচিত, যখন তা শান্তি প্রক্রিয়ায় সর্বোচ্চ ইতিবাচক প্রভাব ফেলবে। তবে স্টারমারের ওপর অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে- তার নিজের লেবার পার্টির বহু এমপিও এখন স্বীকৃতি চায় অবিলম্বে।

    এর আগে ফ্রান্সও জানায়, সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তারা। এটি জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে প্রথম পদক্ষেপ ছিল।

    মঙ্গলবার জরুরি মন্ত্রিসভা বৈঠকের পর সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, “গাজার অসহনীয় পরিস্থিতি এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনার ক্রমাগত ক্ষয়- এই দুটোই আমাদের সিদ্ধান্ত গ্রহণের কারণ।”

    তিনি আরো বলেন, “একটি কার্যকর ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র এবং নিরাপদ ইসরায়েল- এই লক্ষ্য অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন চাপে রয়েছে।”

    ইসরায়েল যাতে সহায়তা পৌঁছাতে কোনো বাধা না দেয়, সেটাও তার ‘প্রাথমিক অগ্রাধিকার’ বলে জানান প্রধানমন্ত্রী স্টারমার।

    ইসরায়েলের প্রতি তার আহ্বান, তারা যেন পশ্চিম তীরে দখলদারিত্ব বন্ধ করে এবং শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা নেয়। যদিও বর্তমান ইসরায়েল সরকার দ্বি-রাষ্ট্রীয় সমাধানে খুব একটা আগ্রহী নয়, তাই ব্রিটেনের শর্ত মানার সম্ভাবনাও কম।

    স্টারমার হামাসের প্রতিও কঠোর ভাষায় শর্ত দেন- সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে, নিরস্ত্র হতে হবে এবং গাজার সরকারে কোনো ভূমিকা না রাখতে হবে।

    নেতানিয়াহু পাল্টা মন্তব্যে বলেন, “আজ ইসরায়েল সীমান্তে একটি জিহাদি রাষ্ট্র, কাল সে ব্রিটেনের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”

    “জিহাদি সন্ত্রাসীদের প্রতি সহানুভূতি সবসময় ব্যর্থ হয়। এটি আপনাকেও ব্যর্থ করবে,” বলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সোমবার গাজা ইস্যুতে বলেন, “হামাসকে পুরস্কৃত করা হবে এটি এবং আমি মনে করি না, তা করা উচিত।”

    যুক্তরাষ্ট্রসহ অনেক ইউরোপীয় দেশই বলছে, ফিলিস্তিনকে স্বীকৃতি কেবল একটি দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবেই বিবেচনা করা উচিত।

    এই প্রেক্ষাপটে ব্রিটিশ লিবারেল ডেমোক্র্যাট নেতা স্যার এড ডেভি সরকারের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এখনই স্বীকৃতি দেওয়া দরকার এবং গাজায় মানবিক বিপর্যয় বন্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

    তিনি আরো বলেন, “স্বীকৃতি বিষয়টি এখন দর কষাকষির হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। বরং ব্রিটেনের উচিত ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধ করা ও দেশটির মন্ত্রিসভার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা।”

    এমতাবস্থায় অন্তত ২৫৫ জন ব্রিটিশ এমপি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন- ফিলিস্তিন রাষ্ট্রকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া হোক। এই চিঠিতে স্বাক্ষরকারী অধিকাংশই লেবার পার্টির।

    চিঠির সমন্বয়ক লেবার এমপি সারাহ চ্যাম্পিয়ন বলেন, “এই ঘোষণায় আমি আনন্দিত ও স্বস্তি বোধ করছি। এটি ইসরায়েলের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করবে।”

    তবে তিনি শঙ্কাও প্রকাশ করেন, “আমাদের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা যেন ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে শর্ত হিসেবে না পরিগণিত হয়।”

    এদিকে, যুক্তরাজ্যের রক্ষণশীল ও সংস্কারপন্থী রাজনীতিকরা মনে করছেন, এই ঘোষণা এখন দেওয়া হলে সেটি ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় হামাসকে পুরস্কৃত করার মতো হবে।

    রক্ষণশীল নেতা কেমি ব্যাডেনোচ বলেন, “এটি সবচেয়ে খারাপ রাজনৈতিক কৌশল। এর ফলে জিম্মিরা মুক্ত হবে না, যুদ্ধ শেষ হবে না, গাজায় সহায়তাও পৌঁছাবে না।”

    এই ঘোষণার মাত্র এক সপ্তাহ আগে ফ্রান্স ও জার্মানির নেতাদের সঙ্গে ফোনালাপে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন স্টারমার। তবে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেছেন, এখনই ফিলিস্তিন স্বীকৃতির কোনো পরিকল্পনা নেই। বরং এটি সমাধানের পথের শেষ ধাপ হওয়া উচিত।

    বর্তমানে বিশ্বের ১৩৯টির বেশি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ইতিমধ্যে গত বছর গাজা যুদ্ধের প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিয়েছে।

    জাতিসংঘ ও আরব লীগসহ অনেক আন্তর্জাতিক সংস্থাও ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। তবে অনেক বিশ্লেষকের মতে, ফিলিস্তিনি নেতৃত্ব ও সীমানা সংক্রান্ত প্রশ্নগুলো সমাধান না হলে, এ স্বীকৃতি মূলত প্রতীকীই থেকে যাবে।

    স্টারমারের ঘোষণার দিন জাতিসংঘের সম্মেলনে বক্তব্য দেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। তিনি জানান, যুক্তরাজ্য জর্ডানের সহযোগিতায় আকাশপথে ২০ টন ত্রাণ গাজায় পাঠিয়েছে এবং স্থলপথেও সাহায্য পাঠানোর সুযোগ চাইছে।

    জাতিসংঘ গাজার মানবিক পরিস্থিতিকে “মানবসৃষ্ট গণ-অনাহার” হিসেবে অভিহিত করেছে এবং এর জন্য ইসরায়েলকে দায়ী করেছে, কারণ গাজায় প্রবেশাধিকার তারাই নিয়ন্ত্রণ করে।

    ইসরায়েল অবশ্য এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সহায়তা সরবরাহে কোনও বিধিনিষেধ নেই এবং গাজায় কোনো অনাহারও হচ্ছে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    ব্যাংক

    ‘ক্রেডিট র‍্যাশনিং’ ও আস্থার সংকট: চাহিদামতো ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.