Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বোয়িংয়ের ৩২০০ শ্রমিকের একযোগে কর্মবিরতি
    আন্তর্জাতিক

    বোয়িংয়ের ৩২০০ শ্রমিকের একযোগে কর্মবিরতি

    এফ. আর. ইমরানআগস্ট 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    বোয়িং
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রে বোয়িংয়ের তিনটি কারখানায় প্রায় ৩ হাজার ২০০ কর্মী ধর্মঘটে নেমেছেন। কোম্পানির প্রস্তাবিত চার বছরের শ্রমচুক্তি প্রত্যাখ্যান করে রোববার (৩ আগস্ট) মধ্যরাত থেকে এই ধর্মঘট শুরু হয়।

    ধর্মঘটে অংশ নিয়েছেন মিসৌরির সেন্ট লুইস, সেন্ট চার্লস ও ইলিনয়ের মাসকাউটাহ শহরের ফাইটার জেট নির্মাণ শাখার কর্মীরা। এ ধর্মঘট আহ্বান করেছে ‘ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব মেশিনিস্টস অ্যান্ড অ্যারোস্পেস ওয়ার্কার্স’ (আইএএম)।

    সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বিবৃতিতে জানিয়েছে, আর সহ্য করা যাচ্ছে না—এ কারণেই আইএএম-এর ৩ হাজার ২০০ দক্ষ সদস্য ধর্মঘটে নেমেছেন।

    এর আগে কর্মীদের সামনে যেই চুক্তির খসড়া দেওয়া হয়েছিল, তাতে চার বছরে ২০ শতাংশ বেতন বৃদ্ধির প্রস্তাব ছিল। পরে বোয়িং একটি সংশোধিত প্রস্তাব দেয়, কিন্তু সেটিও প্রত্যাখ্যাত হয়।

    আইএএম-এর মধ্য-পশ্চিমাঞ্চলীয় ভাইস প্রেসিডেন্ট স্যাম চিচিনেল্লি বলেন, এই কর্মীরাই দেশের প্রতিরক্ষা ও প্লেন প্রস্তুত করেন। তাই তারা এমন একটি চুক্তির দাবিদার, যা তাদের পরিবার ও দক্ষতাকে সম্মান জানায়।

    ধর্মঘটের কারণে উদ্বেগ প্রকাশ করেছে বোয়িং কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির এয়ার ডমিন্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান গিলিয়ান বলেছেন, সর্বশেষ প্রস্তাবটি কর্মীদের গড় বেতন ৪০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারত। একইসঙ্গে বিকল্প কাজের সময়সূচি নিয়েও সমাধান দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

    তিনি জানান, উৎপাদন সচল রাখতে কোম্পানি বিকল্প পরিকল্পনা গ্রহণ করেছে।

    বিগত কয়েক বছরে বোয়িংয়ের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে। ২০১৮ ও ২০১৯ সালে ৭৩৭ ম্যাক্স প্লেন দুর্ঘটনায় ৩৪৬ জন নিহত হন। এছাড়া, ২০২৫ সালের জুনে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ড্রিমলাইনার বিধ্বস্ত হয়ে মারা যান অন্তত ২৬০ জন।

    এসব সংকটের মধ্যেও চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এ সময়ে লোকসান কমে দাঁড়িয়েছে ৬১১ মিলিয়ন ডলারে, যা আগের বছরের একই সময়ে ছিল ১ দশমিক ৪৪ বিলিয়ন ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    ব্যাংক

    ‘ক্রেডিট র‍্যাশনিং’ ও আস্থার সংকট: চাহিদামতো ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.