Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্প বলেছিলেন যুদ্ধ থামাবেন, এখন লড়ছেন নিজের মুখের কথার সাথেই!
    আন্তর্জাতিক

    ট্রাম্প বলেছিলেন যুদ্ধ থামাবেন, এখন লড়ছেন নিজের মুখের কথার সাথেই!

    হাসিব উজ জামানআগস্ট 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধ শুরু করেছিলেন। জো বাইডেন থামাতে পারেননি। কিন্তু যতই অস্বীকার করুক না কেন, এই সপ্তাহে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন পরিণত হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধে।

    বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পদে বসা মানেই সব সময় পছন্দ করার সুযোগ থাকে না। পূর্বসূরি বাইডেনের আমলে যুক্তরাষ্ট্র যেহেতু ইউক্রেনের প্রধান সহায়তায় পরিণত হয়েছিল, ট্রাম্প সেই দায় এড়াতে পারলেন না।

    ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা

    প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প চাইলেই চাইলে ইউক্রেন যুদ্ধ থেকে সম্পূর্ণ সরে আসতে পারতেন। কিন্তু তিনি উল্টো যুদ্ধের কেন্দ্রবিন্দুতে নিজেকে নিয়ে এলেন—প্রথমে ২৪ ঘণ্টায় যুদ্ধ থামিয়ে দেওয়ার দাবি, পরে সেটা বাড়িয়ে করলেন ১০০ দিনে।

    তিনি যুদ্ধের নেতৃত্বদানকারী ব্যক্তিত্বগুলোর সাথেও কৌশল করলেন—প্রথমে পুতিনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ভঙ্গিতে কথা বললেন, পরে ওভাল অফিসেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রকাশ্যে অপমান করলেন। একইসঙ্গে ন্যাটো জোটের ওপর চাপ সৃষ্টি করে বললেন—ইউরোপের নিরাপত্তার খরচ ইউরোপকেই দিতে হবে। জোটের দেশগুলো বাধ্য হয়ে খরচ বাড়ালেও কূটনৈতিক অগ্রগতি হলো অতি সামান্য।

    গত দু’সপ্তাহে ট্রাম্পের কিছু সিদ্ধান্ত ও উপলব্ধি পরিষ্কার করে দিয়েছে—এই যুদ্ধ এখন পুরোপুরি তার কাঁধে এসে পড়েছে। তিনি বুঝেছেন, পুতিন শান্তি চান না। তিনি দেখেছেন ইউক্রেনের অস্ত্র দরকার। ট্রাম্প সামান্য সহায়তা দেওয়ার চেষ্টা করেছেন বটে, কিন্তু সেটা ছিল অঙ্গিকারের তুলনায় অনেক কম।

    সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের পারমাণবিক হুমকির জবাবে ট্রাম্প আরও কড়া প্রতিক্রিয়ায় বলেছেন—রাশিয়ার সীমান্তের কাছাকাছি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হবে। মাত্র এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করা থেকে রাশিয়াকে পারমাণবিক হুমকি পর্যন্ত পৌঁছে গেছে।

    ট্রাম্পের সামনে এখন কঠিন সিদ্ধান্ত: রাশিয়ার গ্রাহকদের ওপর কি শাস্তিমূলক ব্যবস্থা আসছে?

    এখন তার প্রতিশ্রুত ‘শান্তি চুক্তির সময়সীমা’ ঘনিয়ে এসেছে। ট্রাম্পকে ঠিক করতে হবে—তিনি কি রাশিয়ার তেল ও গ্যাস কেনা দেশগুলোর ওপর দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা দেবেন? সেটা করলে চীন ও ভারতের ওপর অর্থনৈতিক চাপ পড়বে, বিশ্ব জ্বালানি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

    ট্রাম্প এরই মধ্যে সোমবার বলেছেন, ভারত রাশিয়ার তেল কিনে মুনাফা করছে, তাই ভারতের ওপর শুল্ক বাড়ানো হবে। কিন্তু কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

    ভারতের পক্ষ থেকে এখনো রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা বন্ধের কোনো ঘোষণা আসেনি। চীনের তো সে সুযোগই নেই—তারা রুশ জ্বালানির ওপর পুরোপুরি নির্ভরশীল।

    এই মুহূর্তে ট্রাম্পের সামনে দুই পথ: হয় কষ্ট সহ্য করে কড়া পদক্ষেপ নেবেন, নয়তো কোনো ‘অফ-র‍্যাম্প’ বা সসম্মানে সরে যাওয়ার পথ খুঁজে নেবেন। তার বিশেষ দূত স্টিভ উইটকফ এ সপ্তাহে মস্কো সফরে গেলে হয়তো এমন একটি সুযোগ আসতে পারে। সেখানে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠককেই ‘শান্তির দিকে অগ্রগতি’র লক্ষণ বলে ধরে নিতে পারেন ট্রাম্প।

    কিন্তু সেখানেও একটি সত্য অক্ষত থাকবে—এই যুদ্ধের ওপর তার ব্যক্তিগত ছাপ পড়ে গেছে। যেমনটি একসময় কলিন পাওয়েল ইরাক যুদ্ধ নিয়ে বলেছিলেন—”যদি যুক্তরাষ্ট্র এটা ভেঙে ফেলে, তাহলে এর দায়ও তাদেরই নিতে হবে।”

    ট্রাম্প সব সময় সব কিছু নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চান। তিনি পছন্দ করেন তার আলোচনায় থাকা, প্রতিটি মোড়ে নিজের সিদ্ধান্তকেই কেন্দ্র করে রাখা। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে তিনি বেছে নিতে পারেন না কোন সংকট তার, আর কোনটা নয়।

    ‘আমেরিকা ফার্স্ট’ নীতির মধ্যেও বিশ্ব রাজনীতিতে আমেরিকার সম্পূর্ণ বিচ্ছিন্নতা সম্ভব নয়। যতক্ষণ না যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক উপস্থিতিকে শূন্যে নামিয়ে আনে—যা ট্রাম্পের মতো হস্তক্ষেপপ্রবণ নেতৃত্বের জন্য আদৌ সম্ভব নয়—ততক্ষণ কিছু কিছু সমস্যা তার দায় হয়ে আসবেই।

    যুদ্ধ থামাতে চাওয়া যথেষ্ট নয়—যুদ্ধ নিজের মতো চলতে চায় না

    প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও যুদ্ধ উত্তরাধিকার হিসেবে পেয়েছিলেন—ইরাক ও আফগানিস্তানে। একটিতে দ্রুত বেরিয়ে এলেও আরেকটিতে ‘সার্জ’ দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন—যেটা শেষমেশ ব্যর্থ হয়। সেই ব্যর্থতা পরে ট্রাম্পের ঘাড়ে পড়ে, যেটি আবার অগাস্ট ২০২১-এ বিশৃঙ্খলভাবে কার্যকর করেছিলেন বাইডেন। এই ব্যর্থতার দায়ও রাজনৈতিকভাবে ট্রাম্পের কাঁধেই পড়েছিল।

    আজ ট্রাম্পও তেমন একটি যুদ্ধ পেয়েছেন—যেটা তিনি সৃষ্টি করেননি, কিন্তু থামাতেও পারছেন না। প্রতিটি প্রাণহানির সঙ্গে যুদ্ধ আরও গভীর হয়েছে, রাশিয়ার জন্য এটি এখন অস্তিত্বের লড়াই, আর ইউক্রেনের জন্য এটি একটি জাতির আত্মরক্ষার সংগ্রাম।

    ইউক্রেন চায় শান্তি, চায় রাতের নিঃস্তব্ধতা যেন বোমার শব্দে ভেঙে না পড়ে। কিন্তু পুতিন শান্তি চান না। বরং তার শেষ দাবি শর্তহীন আত্মসমর্পণের নামান্তর।

    এই যুদ্ধ এখন ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকট। পোস্ট-৯/১১ যুগের সবচেয়ে নির্ধারক সংঘাত। এর ফলাফলই ঠিক করে দেবে ইউরোপের নিরাপত্তা এবং চীনের আগ্রাসী মনোভাব আগামী এক দশক কেমন হবে।

    চীন বোঝে—রাশিয়াকে জিততে হবে। ইউরোপ বোঝে—রাশিয়াকে থামাতে হলে তাদের নিজেকেই প্রস্তুত হতে হবে। এখন প্রশ্ন হলো—ট্রাম্প কি বোঝেন? এবং তার থেকেও বড় কথা—তিনি কি বোঝার পর প্রয়োজনীয় সাহসী সিদ্ধান্ত নিতে পারবেন?

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    ব্যাংক

    ‘ক্রেডিট র‍্যাশনিং’ ও আস্থার সংকট: চাহিদামতো ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.