Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলজুড়ে আন্দোলন
    আন্তর্জাতিক

    গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলজুড়ে আন্দোলন

    হাসিব উজ জামানUpdated:আগস্ট 18, 2025আগস্ট 18, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গাজা
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইসরায়েলজুড়ে লাখো মানুষ রাস্তায় নেমেছেন গাজা যুদ্ধের অবসান ও হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে। রবিবার তেল আবিবের বিখ্যাত “হোস্টেজেস স্কয়ার”-এ দেখা যায় সবচেয়ে বড় সমাবেশ। আয়োজকদের দাবি, সরকারের সামরিক অভিযান গাজা সিটিতে চালানো হলে এখনও জীবিত প্রায় ২০ জন জিম্মির জীবন আরও বিপদের মুখে পড়বে।

    প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে দেশজুড়ে একদিনের জাতীয় ধর্মঘট পালিত হয়। এতে বিভিন্ন সড়ক, অফিস ও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় ৪০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

    তেল আবিবে হোস্টেজেস স্কোয়ারের পথে প্রধান সড়কগুলো দখল করে নেন বিক্ষোভকারীরা।

    প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বিক্ষোভের সমালোচনা করেছেন। তাঁর বক্তব্য, এমন আন্দোলন হামাসকে আরও শক্ত অবস্থানে নিয়ে যাবে এবং জিম্মি মুক্তির প্রক্রিয়া বিলম্বিত করবে। ডানপন্থী মন্ত্রী বেজালেল স্মোটরিচও আন্দোলনকারীদের কঠোর ভাষায় আক্রমণ করেন। তিনি এটিকে “হামাসের হাতে খেলা করার মত ক্ষতিকর প্রচার” বলে অভিহিত করেন।

    জিম্মি পরিবারগুলোর পক্ষ থেকেই এই জাতীয় ধর্মঘটের ডাক আসে। এদিন তেল আবিবের মঞ্চে বক্তব্য রাখেন আইনাভ জানগাউকার, যাঁর ছেলে মাতান এখনও হামাসের হাতে বন্দি। তিনি বলেন,
    “আমরা একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত চুক্তি চাই, এবং যুদ্ধের অবসান চাই। আমাদের যা প্রাপ্য—আমাদের সন্তানদের আমরা ফিরে চাই। ইসরায়েল সরকার একটি ন্যায়সঙ্গত যুদ্ধকে অর্থহীন যুদ্ধে পরিণত করেছে।”

    এর আগেই তাঁর ছেলের একটি ভিডিও প্রকাশ পায়। ভাঙা গলায় জানগাউকার বলেন—“আমার হৃদয় মাতানের জন্য জ্বলছে। আমি, সমগ্র জাতি, আমরা যা পারছি করছি তোমার জন্য, সব জিম্মির জন্য।”

    তেল আবিবে সড়ক অবরোধ করলেন বিক্ষোভকারীরা।

    এই আন্দোলনের ঠিক এক সপ্তাহ আগে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। এর পর থেকেই শহরের দক্ষিণাঞ্চল জেইতুন মহল্লা থেকে হাজারো বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। স্থানীয় প্রশাসনের ভাষায় সেখানে “বিপর্যয়কর পরিস্থিতি” তৈরি হয়েছে।

    শনিবার একদিনেই অন্তত ৪০ জন নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়—এ তথ্য দিয়েছে গাজার সিভিল ডিফেন্স। হামাসও জানিয়েছে, ইসরায়েলি বাহিনী পূর্ব ও দক্ষিণ গাজা সিটিতে ধারাবাহিকভাবে তীব্র অভিযান চালাচ্ছে।

    এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, দক্ষিণে মানুষের স্থানান্তর সহজ করতে আবারও আন্তর্জাতিক সংস্থাগুলোকে তাঁবু ও আশ্রয় সামগ্রী নিয়ে যেতে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী গাজা সিটি থেকে প্রায় এক মিলিয়ন মানুষকে জোরপূর্বক দক্ষিণের ক্যাম্পে সরিয়ে নেওয়া হবে, যদিও কবে নাগাদ পূর্ণাঙ্গ দখল অভিযান চালানো হবে—সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানায়নি সরকার।

    জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত প্রায় ১৯ লাখ মানুষ—অর্থাৎ গাজার মোট জনসংখ্যার ৯০ শতাংশ—বাস্তুহারা হয়ে পড়েছেন। খাদ্যসংকট এতটাই গভীর যে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন: গাজায় দুর্ভিক্ষের ভয়াবহতম পরিস্থিতি বাস্তব হয়ে উঠছে।

    উল্লেখ্য, এই যুদ্ধের শুরু ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা থেকে। সে দিন প্রায় ১,২০০ ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এর পর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত ৬১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হিসাব জাতিসংঘও নির্ভরযোগ্য হিসেবে উল্লেখ করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    মহাকাশ থেকেও দৃশ্যমান হরমুজে তেল দূষণ, বাড়ছে বিপর্যয়ের শঙ্কা

    এপ্রিল 22, 2026
    অর্থনীতি

    নেক্সট জেন প্রকল্প—শিক্ষার মানোন্নয়ন নাকি অর্থের অপচয়?

    এপ্রিল 22, 2026
    আন্তর্জাতিক

    ইরান থেকে দূরত্ব বজায় রাখতে ইরাকের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.