Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভারত-চীন সম্পর্ক উন্নয়নে নতুন বার্তা দিল বেইজিং
    আন্তর্জাতিক

    ভারত-চীন সম্পর্ক উন্নয়নে নতুন বার্তা দিল বেইজিং

    সিভি ডেস্কUpdated:আগস্ট 24, 2025আগস্ট 24, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ভারত-চীন
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের সরকারি গণমাধ্যম দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ভারত সফরকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সীমান্ত ইস্যুতে তার বৈঠককে কেন্দ্র করে আলোচনার বিস্তার ঘটেছে।

    চীনা সংবাদমাধ্যমগুলো বলছে, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক চাপের কারণে ভারত তার কৌশলগত অবস্থান নতুন করে সাজাতে চাইছে। ওয়াং ইর দিল্লি সফরকে সেই প্রক্রিয়ারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

    চীনের সরকারি ইংরেজি দৈনিক চায়না ডেইলি সম্পাদকীয়তে লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী দিনে তিয়ানজিনে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগদানের প্রস্তুতির অংশ হিসেবেই এই সফরকে ধরা হচ্ছে।

    সম্পাদকীয়তে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র একতরফা শুল্কযুদ্ধ শুরু করায় ভারতও বড় ধরনের চাপে পড়েছে। ওয়াশিংটনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও শুল্কমুক্ত থাকতে পারেনি দিল্লি। বরং রাশিয়া থেকে তেল আমদানি চালু রাখার কারণে মার্কিন প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। ফলে কৌশলগত স্বাধীনতা ধরে রাখতে এবং নমনীয় নীতি বজায় রাখতে ভারত চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে।

    গ্লোবাল টাইমস জানায়, আমেরিকার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা এখন ভারতের জন্য দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। তাই তারা এশীয় বাজারে বিকল্প খুঁজছে। আর গুয়াঞ্চা ওয়েবসাইটে প্রকাশিত এক বিশ্লেষণে ফুদান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিন মিনওয়াং বলেছেন, চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করলে আমেরিকার সঙ্গে দরকষাকষির ক্ষমতা বাড়াতে পারবে ভারত।

    সম্পর্ক উন্নয়ন বনাম দ্বিমত

    তবে দিল্লি ও বেইজিংয়ের বক্তব্যে কিছু অমিলও দেখা গেছে। সবচেয়ে আলোচিত ইস্যু তাইওয়ান। চীনা গণমাধ্যম বলছে, বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাইওয়ানকে চীনের অংশ হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, এ বিষয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। বরং তারা জানিয়েছে, বিশ্বের অন্য দেশের মতোই ভারতের সঙ্গে তাইওয়ানের অর্থনৈতিক, কারিগরি ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে এবং তা ভবিষ্যতেও চলবে।

    এছাড়া, তিব্বতের সাংপো নদীর ওপর চীনের প্রস্তাবিত বাঁধ নিয়েও দিল্লির উদ্বেগ প্রকাশ করেছে জয়শঙ্কর। তিনি স্বচ্ছতার ওপর জোর দেন। কিন্তু বেইজিংয়ের বিবৃতিতে এ বিষয়টির কোনো উল্লেখ নেই।

    ভারতীয় পক্ষের দাবি, বৈঠকে তারা জোরেশোরে সন্ত্রাসবাদ ইস্যু তুলেছে এবং পাকিস্তানকেন্দ্রিক হুমকির বিষয়টি ওয়াং ইর কাছে তুলে ধরেছে। এসসিওর অন্যতম লক্ষ্যও যে সন্ত্রাস মোকাবিলা, সেটাও তারা স্মরণ করিয়ে দিয়েছে। তবে চীনের প্রকাশিত বিবৃতিতে সন্ত্রাসবাদ প্রসঙ্গে কোনো আলোচনা নেই।

    ওয়াং ইর সফরকে কেন্দ্র করে চীনের সরকারি গণমাধ্যম বলছে, ভারত-চীন সম্পর্ক জোরদার হলে পুরো ‘গ্লোবাল সাউথ’ উপকৃত হবে। বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল দেশগুলোর জন্য এ সম্পর্ক নতুন সম্ভাবনা তৈরি করবে। তবে বেইজিং স্পষ্ট করেছে, জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত কোনো ইস্যুতে তারা ছাড় দেবে না।

    অন্যদিকে দিল্লি বলছে, সন্ত্রাসবাদ ও সীমান্ত নিরাপত্তা তাদের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত ইস্যু। ফলে উভয় পক্ষই সম্পর্ক উন্নয়নে আগ্রহী হলেও গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য এখনো স্পষ্ট।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    ব্যাংক

    ‘ক্রেডিট র‍্যাশনিং’ ও আস্থার সংকট: চাহিদামতো ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.