Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্রহ্মপুত্র নিয়ে চীন-ভারত ‘পানিযুদ্ধ’: বাংলাদেশের অবস্থান কী?
    আন্তর্জাতিক

    ব্রহ্মপুত্র নিয়ে চীন-ভারত ‘পানিযুদ্ধ’: বাংলাদেশের অবস্থান কী?

    এফ. আর. ইমরানআগস্ট 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্রের ওপর বিশাল বাঁধ নির্মাণের পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। বর্তমানে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে। উজানে চীনের জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পাল্টা হিসেবেই নয়াদিল্লির এই উদ্যোগ।

    ঢাকার পানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, চীন যদি কেবল বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণ করে, তাহলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, বরং উপকার হতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, পানি সরিয়ে নেওয়া হলে বিপদ ঘটতে পারে। এজন্য বাংলাদেশ ও ভারতের উচিত চীনের সঙ্গে যৌথভাবে সমন্বয় করে নিম্ন অববাহিকায় পানির প্রবাহ নিশ্চিত করা।

    চীনের বাঁধ বনাম ভারতের পাল্টা প্রকল্প-

    স্ট্রেটস টাইমসের তথ্য অনুযায়ী, চীন ২০২৪ সালের ডিসেম্বরে ৬০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেদোগ হাইড্রোপাওয়ার স্টেশন নির্মাণের অনুমোদন দেয়, যার ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭০০ কোটি ডলার। চলতি বছরের জুলাইয়ে এর নির্মাণকাজ শুরু হয়। এটি বিশ্বের বৃহত্তম বাঁধ হিসেবে বিবেচিত হচ্ছে। এর জবাবে ভারত ঘোষণা দিয়েছে ১১.২ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘আপার সিয়াং মাল্টিপারপাস প্রজেক্ট’, যার ব্যয় হবে প্রায় এক হাজার ৩২০ কোটি ডলার।

    চীনা বাঁধের কারণে শুকনো মৌসুমে ব্রহ্মপুত্রের ভারতীয় অংশে পানির প্রবাহ ৮৫% পর্যন্ত কমে যেতে পারে বলে আশঙ্কা করছে নয়াদিল্লি। তারা মনে করছে, বেইজিং পানিকে অস্ত্র হিসেবেও ব্যবহার করতে পারে। ভারতের ধারণা, তিব্বতে বাঁধ নির্মাণ করে চীন নদীর প্রায় এক-তৃতীয়াংশ বা বার্ষিক চার হাজার কোটি কিউবিক মিটার পানি সরিয়ে নিতে সক্ষম হবে। এতে কোটি মানুষের কৃষি, শিল্প ও জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হবে।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য জানিয়েছে, প্রকল্পের নিরাপত্তা ও পরিবেশ সুরক্ষার জন্য বৈজ্ঞানিক গবেষণা করা হয়েছে এবং ভাটির দেশগুলোর জলসম্পদ বা পরিবেশের কোনো ক্ষতি হবে না।

    ভারতের অভ্যন্তরে বিতর্ক-

    অরুণাচল প্রদেশে ভারতের ‘আপার সিয়াং’ প্রকল্প স্থানীয় আদিবাসীদের তীব্র বিরোধিতার মুখে পড়েছে। তাদের আশঙ্কা, এই বাঁধ নির্মাণ হলে ২৭টি গ্রাম পানির নিচে তলিয়ে যাবে, কয়েক হাজার মানুষ ভিটেমাটি হারাবে এবং প্রায় এক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সম্প্রতি সিয়াং ইন্ডিজিনাস ফার্মার্স ফোরামের আহ্বানে গেকু এলাকায় কয়েক হাজার মানুষ সমবেত হয়ে প্রকল্প বাতিলের দাবি জানায়। তারা সিয়াং নদীকে ‘পবিত্র’ হিসেবে ঘোষণা করে বলেন, এই নদী তাদের কাছে ‘মা’।

    ভূমিকম্প ও পরিবেশগত ঝুঁকি-

    বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হিমালয়ের এ অঞ্চল ভূমিকম্পপ্রবণ। বড় কোনো ভূমিকম্পে বাঁধ ভেঙে গেলে ভারত, চীন ও বাংলাদেশ ভয়াবহ বন্যার মুখে পড়তে পারে। ১৯৫০ সালে আসাম-তিব্বত অঞ্চলে ৮.৭ মাত্রার ভূমিকম্পে প্রায় ৪,৮০০ মানুষ মারা গিয়েছিল।

    এ ছাড়া ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে সিয়াং উপত্যকায় সমীক্ষায় দেড় হাজারের বেশি নতুন উদ্ভিদ, পোকামাকড়, পাখি ও বন্যপ্রাণী শনাক্ত করা হয়েছে। বাঁধ নির্মাণ হলে এসব প্রাণবৈচিত্র্য হুমকির মুখে পড়বে।

    বাংলাদেশের অবস্থান-

    অধ্যাপক ড. আইনুন নিশাত বলেন, বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, কারণ চীন নিয়মিত তথ্য বাংলাদেশকে জানাচ্ছে। সম্প্রতি চীনা রাষ্ট্রদূত ঢাকায় বৈঠক করে আশ্বস্ত করেছেন যে, বাঁধটি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্যই ব্যবহৃত হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    ব্যাংক

    ‘ক্রেডিট র‍্যাশনিং’ ও আস্থার সংকট: চাহিদামতো ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.