Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice সোম, জুন 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ইসরাইলি বিমান হামলায় কাঁপল হোমস ও লাতাকিয়া
    আন্তর্জাতিক

    ইসরাইলি বিমান হামলায় কাঁপল হোমস ও লাতাকিয়া

    এফ. আর. ইমরানসেপ্টেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দখলদার ইসরাইল সিরিয়ার হোমস শহর ও উপকূলীয় লাতাকিয়ার আশপাশে একাধিক স্থানে বিমান হামলা চালিয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে চালানো এসব হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

    সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে হামলাকে সিরীয় আরব প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে ইসরাইলি হামলাকে সিরিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করা হয়।

    তবে হোমস ও লাতাকিয়ায় হামলার বিস্তারিত পরিমাণ বা সম্ভাব্য হতাহতের বিষয়ে সানা কোনো তথ্য দেয়নি।

    যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হোমসে একটি সিরীয় বিমানঘাঁটিতে ইসরাইলি যুদ্ধবিমান হামলা চালায়। স্থানীয়রা ওই এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    সংস্থাটি আরও জানায়, লাতাকিয়ায় একটি সামরিক ব্যারাক লক্ষ্য করে হামলা চালানো হয়। স্থানীয়রা অ্যাম্বুলেন্সের শব্দ শুনেছেন, তবে এখানেও হতাহতের খবর মেলেনি।

    সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিনা উস্কানিতে ইসরাইলের হামলা দেশটির বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণাত্মক পদক্ষেপের অংশ। সরকার জাতীয় নিরাপত্তা ক্ষুণ্নের যেকোনো প্রচেষ্টা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে, বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ইসরাইলি হামলা বন্ধে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

    মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী, চলতি বছরে ইসরাইল সিরিয়ায় প্রায় ১০০টি হামলা চালিয়েছে। এর মধ্যে ৮৬টি আকাশপথ থেকে এবং ১১টি স্থলপথে হয়েছে। এসব হামলায় অন্তত ১৩৫টি স্থাপনা ধ্বংস হয়েছে এবং ৬১ জন নিহত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ইউক্রেন যুদ্ধ নিয়ে ঐতিহাসিক বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন

    জুন 21, 2026
    মতামত

    “আমি অধিকৃত পশ্চিম তীরের একজন ডাক্তার, আমাদের হাসপাতালগুলো ধ্বংসের পথে”

    জুন 21, 2026
    আন্তর্জাতিক

    কাতারে আটকে থাকা ৬ বিলিয়ন ডলার ফেরত পেতে যাচ্ছে ইরান

    জুন 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.