Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রস্তাবে ১৪২ দেশের সমর্থন
    আন্তর্জাতিক

    জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রস্তাবে ১৪২ দেশের সমর্থন

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 13, 2025সেপ্টেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বিপুল সমর্থন এসেছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এ প্রস্তাবটি পাস হয়েছে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে।

    প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ। বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ, যার মধ্যে যুক্তরাষ্ট্র অন্যতম। ভোটদানে বিরত ছিল ১২ দেশ। প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব। এতে দ্বিরাষ্ট্রীয় সমাধানকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং শর্ত দেওয়া হয়েছে যে, ভবিষ্যতের কোনো ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের সংশ্লিষ্টতা থাকবে না।

    ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। এর পর থেকে গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। হামাসকে নিয়ে জাতিসংঘের পূর্ববর্তী অবস্থান নিয়ে ইসরায়েল ক্ষোভ প্রকাশ করলেও সর্বশেষ প্রস্তাবে হামাসের নিন্দা জানানো হয়েছে এবং তাদের অস্ত্রসমর্পণের আহ্বান জানানো হয়েছে।

    ‘নিউইয়র্ক ঘোষণা’তে ইতোমধ্যে সমর্থন জানিয়েছে আরব লিগ। এর আগে জুলাইয়ে আরব দেশসহ ১৭টি সদস্যদেশ এ ঘোষণায় সই করেছিল। প্রস্তাবে গাজা সংঘাত বন্ধ করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। শর্ত হিসেবে হামাসকে শাসন থেকে সরে গিয়ে অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) কাছে জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

    এই ভোটাভুটি এমন সময় হলো, যখন চলতি মাসের ২২ তারিখে রিয়াদ ও প্যারিসের সভাপতিত্বে সাধারণ পরিষদের অধিবেশন বসবে। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে ১৪৯টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

    জাতিসংঘে গৃহীত প্রস্তাবকে “লজ্জাজনক” আখ্যা দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোর্সটেইন এক্সে লিখেছেন, সাধারণ পরিষদ বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে “রাজনৈতিক সার্কাসে” পরিণত হয়েছে।

    অন্যদিকে ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ এক্সে লিখেছেন, “এই প্রস্তাব আমাদের মানুষের অধিকারের প্রতি আন্তর্জাতিক সমর্থনের প্রমাণ।”

    প্রস্তাব পাসের সময়ও গাজায় ইসরায়েলি বাহিনী ভয়াবহ হামলা চালাচ্ছে। গাজার সবচেয়ে বড় শহর এলাকায় চলছে তীব্র আক্রমণ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৩ মাসে ইসরায়েলি হামলায় ৬৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। লাখ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন।

    এদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি বাড়ানোর নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার জেরুজালেমের পূর্বে মালে আদুমিম এলাকায় এক অনুষ্ঠানে তিনি এ পরিকল্পনায় স্বাক্ষর করেন। এতে বসতি স্থাপনকারীদের জন্য ৩ হাজার ৪০০ নতুন বাড়ি তৈরির কথা বলা হয়েছে।

    নেতানিয়াহু প্রকাশ্যে বলেন, “কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না—এ প্রতিশ্রুতি পূরণ করছি আমরা। এই জায়গা আমাদের।”

    ফিলিস্তিন কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ এ পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া শান্তির কোনো সমাধান নেই। তিনি সতর্ক করে বলেন, নেতানিয়াহুর এই পদক্ষেপ পুরো অঞ্চলকে “নরকে” ঠেলে দিচ্ছে।

    তিনি আরও জানান, ইতোমধ্যেই জাতিসংঘের ১৪৯ সদস্য দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। যারা এখনো দেয়নি, তাদের দ্রুত এ সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    ‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে চুক্তির খসড়া প্রণয়নে একমত ১২৮ দেশ

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    চীনে প্রায় ৯ লাখ এআই চিপ রফতানির অনুমোদন যুক্তরাষ্ট্রের

    নভেম্বর 21, 2026
    ব্যাংক

    ‘ক্রেডিট র‍্যাশনিং’ ও আস্থার সংকট: চাহিদামতো ঋণ পাচ্ছেন না উদ্যোক্তারা

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.