Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রেসিডেন্ট এমবালো গ্রেপ্তার, ক্ষমতা দখল করল সেনাবাহিনী
    আন্তর্জাতিক

    প্রেসিডেন্ট এমবালো গ্রেপ্তার, ক্ষমতা দখল করল সেনাবাহিনী

    এফ. আর. ইমরাননভেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ে প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকে গ্রেপ্তারের পর সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে যার ফলে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা চরম আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করেই এই অস্থিতিশীল পরিস্থিতির উদ্ভব, ফলে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজেদের বিজয় দাবি করলে নির্বাচনোত্তর সংকট দ্রুত সেনা হস্তক্ষেপে পরিণত হয়। দেশের নেতৃত্ব কাঠামো ভেঙে ফেলে সেনাবাহিনী এখন নিজেদের ‘উচ্চ সামরিক কমান্ড’ পরিচয়ে শাসনভার নিয়েছে।

    বুধবার (২৬ নভেম্বর) সামরিক কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনে লিখিত বিবৃতিতে ঘোষণা করেন, দেশের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে এবং তারা এখন আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে। তাদের ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ভোট ও নির্বাচনী কার্যক্রম স্থগিত থাকবে।

    পাশাপাশি আকাশ ও স্থলবন্দর, নৌপথসহ সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয় এবং রাত্রীকালীন কারফিউ জারি করা হয়, যা দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

    ক্ষমতা দখলের কিছুক্ষণ আগে রাজধানীর প্রেসিডেন্ট প্যালেস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ের নিকটে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়, যা পরিস্থিতি অস্থিতিশীলতার সংকেত দিয়েছিল। নির্বাচন কমিশন বৃহস্পতিবার ফলাফল ঘোষণার কথা থাকলেও তার আগেই সেনাবাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।

    রোববার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে এমবালো ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ফার্নান্দো দিয়াসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। উভয়েই নিজেদের বিজয়ী ঘোষণা করলে দেশজুড়ে বিভাজন ও সংঘর্ষের আশঙ্কা বাড়ে যা শেষ পর্যন্ত অভ্যুত্থানে রূপ নেয়। ফলে নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই সেনাদের ক্ষমতা দখলের ঘোষণা আসে।

    বার্তা সংস্থা এএফপি অনুসারে, গ্রেপ্তার হওয়ার পর প্রেসিডেন্ট এমবালো জানান, যে তাকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনীর হেডকোয়ার্টারে আটক রাখা হয়েছে। শুধু প্রেসিডেন্টই নয়, বিরোধী শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ডমিঙ্গোস সিমোয়েস পিরেইরাকেও গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরো বেড়েছে।

    আলজাজিরার প্রতিবেদনে জানা গেছে, সেনাবাহিনী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে এবং পুরো দেশজুড়ে কারফিউ কার্যকর রয়েছে। অভ্যুত্থান পরিচালনার নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্সিয়াল গার্ড প্রধান ডেনিস এন’কানহা, যিনি পূর্বে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। কিন্তু তিনিই এখন ক্ষমতা দখলের নেতৃত্বে এগিয়ে এসে প্রেসিডেন্টকে আটক করেন।

    ১৯৭৪ সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর গিনি-বিসাউয়ে একাধিকবার অভ্যুত্থান ও অভ্যুত্থান প্রচেষ্টা দেখা গেছে। এবারও একই চক্রের পুনরাবৃত্তি ঘটেছে বিশেষ করে এবারের নির্বাচনে বিরোধী শক্তিকে অংশগ্রহণে সীমাবদ্ধ করার অভিযোগ পরিস্থিতি আরও জটিল করে। ফলে পর্যবেক্ষকরা মনে করছেন দেশটিতে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কলম্বিয়ার মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলির শব্দ, যা বললেন ট্রাম্প

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    সংঘাতের মধ্যেও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.