Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সুড়ঙ্গ থেকে যোদ্ধাদের নিরাপদে ফেরানোর আহ্বান ফিলিস্তিনি গোষ্ঠীর
    আন্তর্জাতিক

    সুড়ঙ্গ থেকে যোদ্ধাদের নিরাপদে ফেরানোর আহ্বান ফিলিস্তিনি গোষ্ঠীর

    এফ. আর. ইমরাননভেম্বর 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ফিলিস্তিনের রাফা এলাকা/সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গাজার রাফায় সুড়ঙ্গে আটকে থাকা নিজেদের যোদ্ধাদের নিরাপদভাবে বের করে আনতে মধ্যস্থতাকারী দেশগুলোর হস্তক্ষেপ কামনা করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। গতকাল বুধবার (২৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংগঠনটি।

    গত মাসে হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও রাফার ভূগর্ভস্থ সুড়ঙ্গপথে প্রায় ১০০ থেকে ২০০ যোদ্ধা আটকে রয়েছেন বলে হামাস জানিয়েছে। তাদের মধ্যে কেউ কেউ বেরিয়ে আসার চেষ্টা করলেও ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছে বলে উল্লেখ করা হয়। এসব ঘটনার পরই আসে হামাসের সর্বশেষ আহ্বান, যা এই প্রথমবার তারা সুড়ঙ্গে যোদ্ধারা আটকা পড়ার বিষয়টি প্রকাশ্যে স্বীকার করল।

    হামাসের বিবৃতিতে বলা হয়, “আমাদের যোদ্ধাদের জীবনরক্ষার দায়িত্ব ইসরায়েলের। আমাদের সন্তানদের ঘরে ফেরাতে মধ্যস্থতাকারী দেশগুলোর উচিত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।” সংগঠনের দাবি, অবিলম্বে নিরাপদ প্রস্থান নিশ্চিত করা জরুরি।

    যুদ্ধবিরতির পরও রাফার প্রায় সম্পূর্ণ অঞ্চল ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। সেখানে তারা কোনো আনুষ্ঠানিক চিহ্ন ছাড়াই তথাকথিত ‘হলুদ সীমারেখা’ নির্ধারণ করেছে। এই অদৃশ্য সীমারেখা অতিক্রম করলেই নির্বিচারে গুলি বা বিমান হামলা চালায় দখলদার বাহিনী বলে অভিযোগ ফিলিস্তিনিদের।

    মধ্যস্থতাকারী পক্ষগুলো দীর্ঘদিন ধরে এসব যোদ্ধার জন্য নিরাপদ বেরিয়ে যাওয়ার পথ তৈরি করার চেষ্টা করছে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ ধরনের প্রস্থানের বিরোধিতা করছেন এবং দাবি তুলেছেন, হামাস যোদ্ধাদের আত্মসমর্পণ করতে হবে। অন্যদিকে হামাস তাদের পাল্টা বিবৃতিতে জানিয়েছে, তারা কখনো ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কলম্বিয়ার মহাসড়কে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৪

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    হোয়াইট হাউসের অনুষ্ঠানে গুলির শব্দ, যা বললেন ট্রাম্প

    এপ্রিল 26, 2026
    আন্তর্জাতিক

    সংঘাতের মধ্যেও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার

    এপ্রিল 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.