Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, আগস্ট 7, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাতাদের আয় ৫.৯% বেড়ে নতুন রেকর্ডে
    আন্তর্জাতিক

    বিশ্বের শীর্ষ অস্ত্র নির্মাতাদের আয় ৫.৯% বেড়ে নতুন রেকর্ডে

    এফ. আর. ইমরানডিসেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    জার্মান অস্ত্র নির্মাতা রাইনমেটাল-এর আর্টিলারি শেল জার্মানির উন্টারলুয়েসে প্রদর্শিত হচ্ছে। ছবি: এপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গত বছরে বিশ্বের ১০০টি শীর্ষ অস্ত্র প্রস্তুতকারক সংস্থার রাজস্ব ৫.৯ শতাংশ বেড়ে রেকর্ড ৬৭৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইউক্রেন ও গাজায় চলমান যুদ্ধ এবং বিভিন্ন দেশের সামরিক ব্যয় বৃদ্ধির কারণে এ চাহিদি ত্বরান্বিত হয়েছে। খবরটি সোমবার প্রকাশ করেছে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট (সিপ্রি)।

    রাজস্ব বৃদ্ধির মূল অংশ এসেছে ইউরোপ এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানিগুলো থেকে। এশিয়া ও ওশেনিয়ার অনেক অংশে বিক্রির বৃদ্ধি দেখা গেলেও, চীনা অস্ত্র শিল্পে সমস্যার কারণে এই অঞ্চলে আয় কিছুটা কমেছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৯টি শীর্ষ সংস্থার মধ্যে ৩০টির রাজস্ব বেড়েছে। লকহিড মার্টিন, নর্থরপ গ্রুমান ও জেনারেল ডাইনামিকসের সম্মিলিত আয় ৩ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৩৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে এফ-৩৫ ফাইটার জেটসহ কয়েকটি মার্কিন প্রকল্পে বিলম্ব এবং বাজেট অতিক্রমের ঘটনা এখনও রয়েছে।

    ইউরোপের ২৬টি সংস্থার মধ্যে ২৩টির অস্ত্র বিক্রির আয় বেড়ে ১৫১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ইউক্রেন যুদ্ধ ও রাশিয়ার কারণে নিরাপত্তা শঙ্কায় সামরিক ব্যয় বৃদ্ধির ফলে এ বৃদ্ধি সম্ভব হয়েছে। বিশেষত চেক রিপাবলিকের চেকোস্লোভাক গ্রুপের আয় ১৯৩ শতাংশ বেড়ে গেছে, যা মূলত ইউক্রেনের জন্য গোলাবারুদ সরবরাহ প্রকল্পের কারণে। ইউক্রেনের জেএসসি ইউক্রেনিয়ান ডিফেন্স ইন্ডাস্ট্রির আয়ও ৪১ শতাংশ বেড়েছে।

    ইউরোপীয় সংস্থাগুলো চাহিদা মেটাতে নতুন উৎপাদন ক্ষমতায় বিনিয়োগ করছে। তবে সিপ্রি গবেষক জেড গুইবার্টু রিকার্ড সতর্ক করেছেন যে, কাঁচামাল সংগ্রহ ক্রমবর্ধমান চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষত চীনের গুরুত্বপূর্ণ খনিজ রফতানি সীমাবদ্ধতার কারণে এই ঝুঁকি বেড়েছে।

    রাশিয়ার রোস্টেক এবং ইউনাইটেড শিপবিল্ডিং করপোরেশন নিষেধাজ্ঞা ও যন্ত্রাংশ ঘাটতির সত্ত্বেও ২৩ শতাংশ রাজস্ব বৃদ্ধি দেখিয়েছে, সম্মিলিত আয় দাঁড়িয়েছে ৩১ দশমিক ২ বিলিয়ন ডলারে। তবে দক্ষ শ্রমিক সংকট এখনও সমস্যা হিসেবে রয়ে গেছে।

    মধ্যপ্রাচ্যে র‍্যাঙ্কিংয়ে থাকা তিনটি ইসরায়েলি সংস্থার আয় ১৬ শতাংশ বেড়ে ১৬ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে। গাজায় ইসরায়েলি অভিযানের সমালোচনা থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের আগ্রহ কমেনি।

    অন্যদিকে এশিয়া ও ওশেনিয়ায় অস্ত্র বিক্রির আয় ১ দশমিক ২ শতাংশ কমে ১৩০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। প্রধান কারণ সূচকে থাকা আটটি চীনা কোম্পানির আয় ১০ শতাংশ হ্রাস পেয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    মতামত

    কেন ইলন মাস্ককে ‘জাতিগত যুদ্ধ উদ্যোক্তা’ বলা হচ্ছে?

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    ইরান পরিকল্পনায় ব্যর্থ হওয়ায় মোসাদের ২ শীর্ষ কর্মকর্তা বরখাস্ত

    আগস্ট 7, 2026
    আন্তর্জাতিক

    মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে মাখোঁ ও সৌদি যুবরাজ সালমানের ফোনালাপ

    আগস্ট 7, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.