Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, এপ্রিল 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ–চীনকে নিয়ে নতুন ত্রিপাক্ষিক জোটের স্বপ্ন দেখছে পাকিস্তান
    আন্তর্জাতিক

    বাংলাদেশ–চীনকে নিয়ে নতুন ত্রিপাক্ষিক জোটের স্বপ্ন দেখছে পাকিস্তান

    হাসিব উজ জামানUpdated:ডিসেম্বর 6, 2025ডিসেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাকিস্তান আবারও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণের কথা বলছে। সার্ক বছরের পর বছর অচল পড়ে থাকার প্রেক্ষাপটে এবার বাংলাদেশ, চীন ও পাকিস্তানকে নিয়ে নতুন সহযোগিতা কাঠামো গঠনের ধারণা তুলে ধরেছে ইসলামাবাদ।

    গত ৩ ডিসেম্বর ইসলামাবাদ কনক্লেভ ফোরামে দেশটির উপপ্রধানমন্ত্রী ইশহাক দার বলেন, দক্ষিণ এশিয়ার উন্নয়ন ভারতের জটিল ও অনমনীয় অবস্থানের কারণে আটকে থাকা উচিত নয়। তাই বাংলাদেশ ও চীনের সঙ্গে মিলেই নতুন আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব।

    তিনি আরও ইঙ্গিত দেন—প্রয়োজনে এশিয়ার বাইরের দেশগুলোকেও এই কাঠামোয় যুক্ত করা যেতে পারে। চলতি বছরের জুনে ঢাকা–বেইজিং–ইসলামাবাদের ত্রিপক্ষীয় বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে যে আলোচনা হয়েছিল, সেটিই এই ধারণার ভিত্তি তৈরি করেছে।

    ২০১৬ সালে ভারত–পাকিস্তান উত্তেজনা চরমে ওঠার পর থেকে সার্ক কার্যত নিষ্ক্রিয়। আশপাশে ২০০ কোটির বিশাল বাজার থাকলেও সদস্য দেশের ভেতর পারস্পরিক বাণিজ্য মাত্র ৫ শতাংশে আটকে আছে। বিশেষজ্ঞদের মতে, এই স্থবির অবস্থাই পাকিস্তানকে বিকল্প পথ চিন্তা করতে বাধ্য করেছে।

    সাম্প্রতিক সময়ে ভারত–পাকিস্তান সম্পর্ক আগের চেয়ে আরও খারাপ দিকে গেছে। অন্যদিকে গণআন্দোলনের পর শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ–ভারত সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি হয়েছে।
    এই পরিস্থিতিতে ইসলামাবাদ মনে করছে—ঢাকার সঙ্গে তাদের যোগাযোগ তুলনামূলকভাবে ইতিবাচক অবস্থানে আছে। আর এই রাজনৈতিক বাস্তবতাই পাকিস্তানের নতুন জোট প্রস্তাবকে সামনে নিয়ে এসেছে।

    আঞ্চলিক বিশ্লেষকদের মতে, ধারণাটি আকর্ষণীয় হলেও বাস্তবতা সহজ নয়। দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা, ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া, নিরাপত্তা ইস্যু—সব মিলিয়ে এ ধরনের জোট দাঁড় করানো কঠিন হতে পারে।

    তবে তারা এটাও বলছেন—বাংলাদেশ–ভারত সম্পর্কের বর্তমান টানাপোড়েন, চীন–পাকিস্তানের ঘনিষ্ঠতা এবং সার্কের দীর্ঘ অচলাবস্থা—সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। পাকিস্তানের প্রস্তাব সেই সমীকরণের একটা সম্ভাব্য ইঙ্গিত মাত্র।

    সার্ক নিস্ক্রিয় থাকায় আঞ্চলিক সহযোগিতার নতুন পথ খুঁজছে কিছু দেশ। পাকিস্তানের এই উদ্যোগ সেই চেষ্টা–প্রচেষ্টারই অংশ। তবে এটি সফল হবে কি না—তা নির্ভর করবে রাজনৈতিক বাস্তবতা, আঞ্চলিক শক্তির অবস্থান এবং বাংলাদেশের ভূমিকার ওপর।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সংঘাতের মধ্যেও অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার

    এপ্রিল 26, 2026
    বাংলাদেশ

    ঢাকা থেকে বিভিন্ন রুটে বাসভাড়া পুনর্নির্ধারণ, জানুন বিস্তারিত

    এপ্রিল 25, 2026
    আন্তর্জাতিক

    মার্কিন প্রতিনিধিরা আসার আগেই পাকিস্তান ছাড়লেন আরাঘচি

    এপ্রিল 25, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.