Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান
    আন্তর্জাতিক

    বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান

    এফ. আর. ইমরানডিসেম্বর 22, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ১৫ বছর পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ফের চালু করছে জাপান। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ‘ফুকোশিমা ট্র্যাজেডি’র পর টানা ১৫ বছর বন্ধ থাকার পর বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করার প্রস্তুতি নিচ্ছে জাপান। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ পরিষেবা সংস্থা টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি (টেপকো)-এর বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    কাশিওয়াজাকি-কারিওয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিশ্বের বৃহত্তম হিসেবে পরিচিত। এটি জাপানের নিগাতা প্রদেশে অবস্থিত, যা রাজধানী টোকিও থেকে প্রায় ২২০ কিলোমিটার উত্তর-পূর্বে একটি বন্দরনগরী। প্রায় ৪২ লাখ বর্গমিটার বা ৪২০ হেক্টর আয়তনের এই বিদ্যুৎকেন্দ্রে রয়েছে মোট সাতটি পরমাণু চুল্লি। এসব চুল্লির সম্মিলিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৮.২ গিগাওয়াট। কেন্দ্রটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে টেপকো।

    ২০১১ সালে জাপানে সংঘটিত ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী সুনামির ফলে ফুকোশিমা দাইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রসহ দেশটির বিভিন্ন এলাকায় মোট ৫৪টি পরমাণু চুল্লি ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্যোগে কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলিও ক্ষতির মুখে পড়ে।

    ভূমিকম্প ও সুনামির পর ফুকোশিমা দাইচি বিদ্যুৎকেন্দ্র থেকে তেজস্ক্রিয় বর্জ্য ছড়িয়ে পড়ায় যে বিপর্যয় সৃষ্টি হয়, তা বিশ্বজুড়ে ‘ফুকোশিমা ট্র্যাজেডি’ নামে পরিচিত। পরমাণু ইতিহাসে এটি চেরনোবিল দুর্ঘটনার পর দ্বিতীয় বৃহত্তম বিপর্যয় হিসেবে বিবেচিত হয়।

    বিপর্যয়ের প্রাথমিক পরিস্থিতি সামাল দেওয়ার পর ক্ষতিগ্রস্ত চুল্লিগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন বিশেষজ্ঞরা। তাঁদের মূল্যায়নে বলা হয়, মোট ৫৪টি চুল্লির মধ্যে ৩৩টিকে মেরামত করে পুনরায় উৎপাদনযোগ্য অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এই তালিকায় কাশিওয়াজাকি-কারিওয়া বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়।

    টেপকোর কর্মকর্তারা জানিয়েছেন, ওই ৩৩টি চুল্লির মধ্যে ইতোমধ্যে ১৪টিতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। কাশিওয়াজাকি-কারিওয়া কেন্দ্রের চুল্লিগুলো চালু হলে সচল চুল্লির সংখ্যা বেড়ে দাঁড়াবে ২১টিতে।

    জাপান বিদ্যুৎ উৎপাদনে পরমাণু শক্তির ওপর ঐতিহাসিকভাবে ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটির নীতিগত অবস্থান অনুযায়ী কয়লা ও তেলের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানো নিরুৎসাহিত করা হয়। ফুকোশিমা দুর্ঘটনার আগে জাপানের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশই আসত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    চাঁদ প্রদক্ষিণ শেষে নিরাপদে ফিরলেন ৪ নভোচারী

    এপ্রিল 11, 2026
    স্বাস্থ্য

    হামে শিশুদের মর্মান্তিক মৃত্যুর দায় কি ইউনুস–নূরজাহান নিবেন?

    এপ্রিল 10, 2026
    আন্তর্জাতিক

    ক্রিপ্টোকারেন্সির নিয়ম নির্ধারণে যুক্তরাষ্ট্রে বিল পাসের প্রস্তাব

    এপ্রিল 10, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.