Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » এরফানের ফাঁসি হলে কঠোর পদক্ষেপের হুমকি দিলেন ট্রাম্প
    আন্তর্জাতিক

    এরফানের ফাঁসি হলে কঠোর পদক্ষেপের হুমকি দিলেন ট্রাম্প

    এফ. আর. ইমরানUpdated:জানুয়ারি 14, 2026জানুয়ারি 14, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইরানের বিক্ষোভকারী এরফান সুলতানি (বাঁয়ে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এক্স/এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ইরানে কাজ করা একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, বুধবার এরফান সুলতানি নামে এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে প্রশাসন। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এমন ঘটনা ঘটলে তিনি তেহরানের শাসকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন।

    সম্প্রতি ইরানের কর্তৃপক্ষ জানায়, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য পথ খোলা রেখেছে। ডোনাল্ড ট্রাম্পও বলেছিলেন, বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে। এর মধ্যেই ২ হাজারের বেশি মানুষ নিহত ও এক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ডের খবর প্রকাশ হয়।

    সিবিএস নিউজের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা যদি তাঁকে (এরফান) ফাঁসিতে ঝোলায়, তাহলে আপনারা কিছু বিষয় দেখতে পাবেন। আমরা খুবই কঠোর পদক্ষেপ নেব।’ এর আগে ট্রাম্প বলেছিলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাতে তিনি হোয়াইট হাউসে ইরানের পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন।

    মঙ্গলবার হেঙ্গাও নামে ইরানে কাজ করা একটি মানবাধিকার সংস্থা জানায়, বিক্ষোভের সময় গত বৃহস্পতিবার আটক হন ২৬ বছর বয়সী এরফান সুলতানি। এরপর তাঁকে মৃত্যুদণ্ড দেয় দেশটির সরকার। তাঁর পরিবারকে এরই মধ্যে জানানো হয়েছে, বুধবার এরফানের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। তবে বিচার কবে হয়েছে বা তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে বিষয়ে পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি।

    বিবিসি অনুসারে জানা যায়, হেঙ্গাও অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস- এর প্রতিনিধি আউয়ার শেখি বলেছেন, ‘আমরা এত দ্রুত কোনো মামলার নিষ্পত্তি হতে দেখিনি। মানুষকে দমন করতে ও ভয় ছড়াতে সরকার তাদের জানা সব কৌশলই ব্যবহার করছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বোমা হামলার হুমকি ট্রাম্পের, পাল্টা প্রস্তুতিতে ইরান

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    মসজিদে অগ্নিসংযোগকারীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    জাপানে ট্যাংকের ভেতর বিস্ফোরণে নিহত ৩ সেনা

    এপ্রিল 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.