Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » চীনের বৈদেশিক বাণিজ্য বিশ্ব অর্থনীতিকে নতুন গতি দিচ্ছে
    আন্তর্জাতিক

    চীনের বৈদেশিক বাণিজ্য বিশ্ব অর্থনীতিকে নতুন গতি দিচ্ছে

    মনিরুজ্জামানজানুয়ারি 18, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের বৈদেশিক বাণিজ্য সাম্প্রতিক বছরগুলোতে উল্লম্ফনের দিকে। গত পাঁচ বছরে মোট বাণিজ্যের মূল্য ৪০ ট্রিলিয়ন থেকে ৪৫ ট্রিলিয়ন ইউয়ানের সীমা পেরিয়ে ২০২৫ সালে পৌঁছেছে ৪৫.৪৭ ট্রিলিয়ন ইউয়ানে। টানা ৯ বছর ধরে এই বৃদ্ধিই শুধু পরিসংখ্যান নয়, বিশ্বব্যাপী প্রভাব ফেলছে।

    রফতানিতে চীন কেবল পণ্য বিক্রি করছে না, বরং ‘উইন-উইন’ সহযোগিতার মডেল দেখাচ্ছে। ২০২৫ সালে বিদেশি বিনিয়োগভিত্তিক প্রতিষ্ঠানের বাণিজ্য মূল্য দাঁড়ায় ১৩.২৭ ট্রিলিয়ন ইউয়ান। সেমিকন্ডাক্টর, অটো পার্টসসহ হাইটেক পণ্যে এদের অবদান বড়। উদাহরণ হিসেবে ইন্টেলের ছেংতু চিপ কারখানা এবং টেসলার শাংহাই গিগাফ্যাক্টরি বিশ্ববাজারে প্রযুক্তি সরবরাহ করছে।

    এই ব্যবস্থায় লাভবান হচ্ছে সাধারণ ভোক্তারাও। সোলার প্যানেল, নতুন জ্বালানির গাড়ি, গৃহস্থালি যন্ত্রপাতি ‘মেড ইন চায়না’ দ্রুত ও কম দামে বাজারে পৌঁছাচ্ছে। অস্ট্রেলিয়ার একটি গবেষণায় দেখা গেছে, চীনা পণ্য না থাকলে দেশটির পরিবারের খরচ বেড়ে যেত ৪.২ শতাংশ। সবচেয়ে বড় প্রভাব পড়ছে সবুজ রূপান্তরে। চীনের সৌর ও বায়ু প্রযুক্তি বিশ্বজুড়ে নবায়নযোগ্য জ্বালানিকে সাশ্রয়ী করেছে। বিজ্ঞান সাময়িকী সায়েন্স সাম্প্রতিক সময়ের বড় অগ্রগতি হিসেবে এটিকে স্বীকৃতি দিয়েছে।

    চীন কেবল রফতানিমুখী নয়, আমদানিতেও সমান জোর দিচ্ছে। ২০২৫ সালে আমদানি রেকর্ড ১৮.৪৮ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে। শুল্কহার নামানো হয়েছে ৭.৩ শতাংশে। স্বল্পোন্নত দেশগুলোর জন্য শতভাগ শুল্কমুক্ত সুবিধা চালু রয়েছে। এই নীতির ধারাবাহিকতায় হাইনান ফ্রি ট্রেড পোর্টে শুল্কমুক্ত পণ্যের পরিধি বাড়ানো হয়েছে। সিমেন্স এনার্জির মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান সেখানে নতুন বিনিয়োগ শুরু করেছে।

    বিশ্লেষকরা মনে করেন, চীনে উৎপাদন ও বিশ্ববাজারে বিক্রির এই মডেল বিদেশি উদ্যোগগুলোকে চীনের শিল্প-শৃঙ্খল সুবিধা কাজে লাগিয়ে মুনাফা বাড়াতে সাহায্য করছে। ২০২৫ সালের কেপিএমজি রিপোর্টে বলা হয়েছে, ৬৪ শতাংশ বহুজাতিক উদ্যোগ উৎপাদন ক্ষমতা সম্প্রসারণ এবং স্থানীয় গবেষণা ও উন্নয়ন বাড়ানোর জন্য চীনে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে।

    চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও জানিয়েছেন, ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কালে (২০২৬-২০৩০) চীন আমদানি ও রফতানির সুষম উন্নয়ন অগ্রাধিকার দেবে। উদ্ভাবনী বাণিজ্য, বাজার বৈচিত্র্য বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সঞ্চালন মসৃণ করতে পদক্ষেপ নেওয়া হবে। ওয়াং বলেন, চীন আন্তর্জাতিক ভোক্তা পরিবেশ গড়ে তুলবে। ‘চায়নায় দোকান’ ব্র্যান্ড তৈরি করবে। পর্যটকদের জন্য কর ফেরত নীতি উন্নত করবে। আন্তর্জাতিক ভোগ কেন্দ্র শহরের উন্নয়নও এগিয়ে নেবে।

    বিশ্ব অর্থনীতি অনিশ্চিত হলেও বিশ্লেষকেরা মনে করেন, চীনের বৈদেশিক বাণিজ্য বৈশ্বিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ ভরকেন্দ্র। উন্মুক্ততা, ভারসাম্য ও সহযোগিতার নীতি অনুসরণ করে চীন শুধু নিজের নয়, বৈশ্বিক সমৃদ্ধির পথও প্রশস্ত করছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    সৌদির চাপে সুদানে পাকিস্তানের যুদ্ধবিমান চুক্তি স্থগিত

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির পরও গাজায় হামলায় নিহত ৭৮০ ফিলিস্তিনি

    এপ্রিল 21, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.