Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » মণিপুরে বিষাক্ত মদে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০ জনের বেশি
    আন্তর্জাতিক

    মণিপুরে বিষাক্ত মদে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০ জনের বেশি

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের মণিপুর রাজ্যে বিষাক্ত মদপানের ঘটনায় এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন ১৮০ জনেরও বেশি মানুষ। স্থানীয়ভাবে তৈরি মদ পান করার পর মিথানল বিষক্রিয়ায় এসব মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। ঘটনাটি ঘিরে পুরো এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

    রাজ্যের চান্দেল জেলায় গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। শেষ ৪৮ ঘণ্টায় পরিস্থিতির অবনতি হলে অসুস্থ ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়া রোগীদের অধিকাংশই চান্দেল জেলার চাকপি কারং ও আশপাশের এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও মধ্যবয়সী মানুষ রয়েছেন।

    জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বিষাক্ত মদ পান করার পর কয়েকজন নিজ বাড়িতেই মারা যান। অন্যদের কেউ হাসপাতালে নেওয়ার পথে, কেউ আবার চাকপি কারংয়ের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

    পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিরা যে মদ পান করেছিলেন বলে অভিযোগ উঠেছে, সেটি কাকচিং জেলার সুগনু এলাকা থেকে আনা হয়েছিল। ওই মদ চান্দেল জেলায় তৈরি বা চোলাই করা হয়নি বলেও জানায় পুলিশ। একই সঙ্গে এ ঘটনায় যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে সাধারণ মানুষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে।

    এর মধ্যে বৃহস্পতিবার চান্দেলের উপকমিশনার জনস্বাস্থ্য-সংক্রান্ত সতর্কতা জারি করেছেন। সেখানে বলা হয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ চিকিৎসাগত ও বৈজ্ঞানিকভাবে এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্তের মধ্যে রয়েছে।

    সতর্কতার অংশ হিসেবে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ এবং সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো মদ পান থেকে বিরত থাকতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছে প্রশাসন। মদ পানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এসব উপসর্গ বিষক্রিয়ার সম্ভাব্য লক্ষণ হিসেবে বিবেচিত হয়।

    ঘটনার পর বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং ইম্ফল পশ্চিমের শিজা হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠান এবং ইম্ফল পূর্বের বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে ভেজাল মদ পানের সন্দেহে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

    পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং রোগীদের চিকিৎসার অগ্রগতি জানতে চান। রাজ্য সরকারের পক্ষ থেকে চিকিৎসাধীনদের সব ধরনের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    সাইবার হামলায় ভিসা-মাস্টারকার্ড গ্রাহকদের তথ্য ফাঁস

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    এশিয়ার চিপযুদ্ধে কীভাবে নিজের অবস্থান শক্ত করছে জাপান?

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.