Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কাবুলে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৭
    আন্তর্জাতিক

    কাবুলে ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৭

    এফ. আর. ইমরানজানুয়ারি 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্তোরাঁয় শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত হয়েছেন। যারমধ্যে চীনের ১ নাগরিক রয়েছেন। বাকিরা আফগানি। গতকাল সোমবার (১৯ জানুয়ারি) রাতে এ বোমার বিস্ফোরণ ঘটায় আইএসআইএল। তারা ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে। সূত্র: আল-জাজিরা

    রেস্তোরাঁটি চীনের এক মুসলিম নাগরিক যৌথভাবে চালাতেন। যেখানে বিস্ফোরণ ঘটেছে সেটি আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচিত।

    রেস্তোরাঁর রান্নাঘরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। আইএসআইএল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে।

    নিহত চীনা নাগরিকের নাম আইয়ুব। আইএসআইএল সংশ্লিষ্ট আমাক নিউজ এজেন্সি জানিয়েছে, উইঘুরদের ওপর চীন সরকার নির্যাতন চালানোয় তারা চীনা নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

    চীনের জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিম জনগোষ্ঠীর বসবাস। সেখানে প্রায় ১ কোটি উইঘুর থাকেন। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, উইঘুরতের ওপর ব্যাপক দমন-নিপীড়নমূলক কর্মকাণ্ড চালায় চীন সরকার। তবে তারা এসব দাবি অস্বীকার করে থাকে। চীন সরকারের দাবি, পশ্চিমারা তাদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালায়।

    আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, হামলার শিকার রেস্তোরাঁটি কাবুলের বাণিজ্যিক এলাকা শাহর-ই-ন-তে অবস্থিত। সেখানে বিভিন্ন অফিস ভবন, শপিং কমপ্লেক্স এবং দূতাবাস রয়েছে। এই এলাকাটিকে আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয়।

    চীনা নুডলস বিক্রি করা রেস্তোরাঁটি আব্দুল মজিদ নামে এক চীনা নাগরিক তার স্ত্রী ও আব্দুল জব্বার মাহমুদ নামে অন্য এক আফগানির সঙ্গে যৌথভাবে চালাতেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    দেশে-বিদেশে সোনার দাম এত দ্রুত কমছে কেন, আরও কমবে কি

    নভেম্বর 21, 2026
    আন্তর্জাতিক

    মণিপুরে বিষাক্ত মদে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০ জনের বেশি

    নভেম্বর 21, 2026
    বিশ্ব অর্থনীতি

    সাইবার হামলায় ভিসা-মাস্টারকার্ড গ্রাহকদের তথ্য ফাঁস

    নভেম্বর 21, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.