Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ভাইস প্রিমিয়ারের ‘অযোগ্যতায়’ ক্ষুব্ধ কিম, ঘটনাস্থলেই বরখাস্ত
    আন্তর্জাতিক

    ভাইস প্রিমিয়ারের ‘অযোগ্যতায়’ ক্ষুব্ধ কিম, ঘটনাস্থলেই বরখাস্ত

    এফ. আর. ইমরানজানুয়ারি 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    উত্তর কোরিয়ার দক্ষিণ হামগিয়ং প্রদেশের রিয়ংসং মেশিন কমপ্লেক্সে কথা বলছেন দেশটির নেতা কিম জং উন। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি শিল্পকেন্দ্র পরিদর্শন ও প্রকল্প উদ্বোধনকালে মন্ত্রিসভার ভাইস প্রিমিয়ার ইয়াং সাং হোকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন।

    রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানায়, সোমবার রিয়ংসং মেশিন কমপ্লেক্সের আধুনিকীকরণ প্রকল্প উদ্বোধনে যোগ দেন কিম। সেখানে প্রকল্পের ধীরগতি দেখে তিনি ক্ষুব্ধ হয়ে ভাইস প্রিমিয়ারকে ‘ঘটনাস্থলেই’ বরখাস্তের নির্দেশ দেন।

    কিম কর্মকর্তাদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেন এবং শিল্প পুনর্গঠন ও প্রযুক্তিগত আধুনিকায়নের জন্য বর্তমান অর্থনৈতিক নীতিনির্ধারণীদের অযোগ্য বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘সহজ কথায় বলতে গেলে, এটি ছিল ছাগলের পেছনে গরুর গাড়ি জুড়ে দেওয়ার মতো, যা আমাদের নিয়োগপ্রক্রিয়ায় একটি ভুল ছিল। কারণ, গরুর গাড়ি গরুই টানে, ছাগল নয়।’

    উত্তর কোরিয়ার শীর্ষ নেতা ওই কর্মকর্তাদের ‘নিষ্ক্রিয়তা’ ও দায়িত্বজ্ঞানহীনতার জন্য দায়ী করেন। তিনি হুঁশিয়ারি দেন, বর্তমান নীতিনির্ধারণীদের দিয়ে দেশের শিল্প পুনর্গঠন সম্ভব নয়।

    বিশ্লেষকেরা মনে করছেন, কিমের এই বরখাস্ত এবং তিরস্কারের পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দল তাদের কংগ্রেসের প্রস্তুতি ত্বরান্বিত করবে, যা পাঁচ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    গত মাসেও কিম শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে অলসতা ও দুর্নীতির তিরস্কার করেন এবং ‘স্বচ্ছ ও জনবান্ধব শাসনব্যবস্থা’ গড়ে তোলার অঙ্গীকার জানান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন মিশর কোনো পক্ষ নিতে পারে না?

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথে ফেরার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.