Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের হুমকি ইস্যুতে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক
    আন্তর্জাতিক

    ট্রাম্পের হুমকি ইস্যুতে গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক

    এফ. আর. ইমরানজানুয়ারি 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    গ্রিনল্যান্ডের নুক বন্দরের পাশ দিয়ে টহল দিচ্ছে ডেনমার্কের নৌবাহিনীর ১টি জাহাজ। ছবি: এএফপি
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকির মুখে সেখানে অতিরিক্ত সেনা পাঠিয়েছে ডেনমার্ক। ডেনমার্কের স্বায়ত্তশাসিত বিশাল এ অঞ্চলটি দখলে অনড় ডোনাল্ড ট্রাম্প। তাঁর এ অবস্থানকে কেন্দ্র করে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সূত্র: আল-জাজিরা

    ডেনমার্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ডিআর ও অন্যান্য সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় ডেনমার্কের সেনাপ্রধান পিটার বয়সেনের নেতৃত্বে একদল সেনা গ্রিনল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় কাঙ্গারলুসুয়াকে পৌঁছেছেন।

    সংবাদমাধ্যম টিভি-২ জানিয়েছে, নতুন করে সেখানে ৫৮ জন সেনা পাঠানো হয়েছে। তাঁরা আগে থেকেই সেখানে অবস্থানরত ৬০ জন ডেনিশ সেনার সঙ্গে যোগ দেবেন। তাঁরা বর্তমানে ‘অপারেশন আর্কটিক এনডিউরেন্স’ নামক একটি বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিচ্ছেন।

    গতকাল সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে সামরিক শক্তি ব্যবহারের বিষয়টি উড়িয়ে দেননি। বলপ্রয়োগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর না দিয়ে বলেন, ‘কোনো মন্তব্য নেই।’

    এর আগে নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টোরকে পাঠানো এক বার্তায় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে বলেন, এ বছর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় তিনি আর শান্তিবাদী নীতি বজায় রাখতে বাধ্য নন।

    ট্রাম্পের এই অনাকাঙ্ক্ষিত পদক্ষেপে আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

    ডেনমার্ক স্পষ্ট জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং কোনো ধরনের বলপ্রয়োগের চেষ্টা করা হলে তা ন্যাটো জোটের অবসান ঘটাবে।

    ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, যেকোনো সদস্যদেশের ওপর আক্রমণের অর্থ পুরো জোটের ওপর আক্রমণ।

    উদ্ভূত পরিস্থিতিতে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে গতকাল ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। সেখানে আর্কটিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধি করতে যৌথ ন্যাটো মিশন চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

    সামরিক উত্তেজনার পাশাপাশি বাণিজ্যযুদ্ধেরও সংকেত পাওয়া যাচ্ছে। গ্রিনল্যান্ড নিয়ে সমঝোতায় না এলে ডেনমার্কসহ ইউরোপের আটটি দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। জবাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের ‘ট্রেড বাজুকা’ বা জবরদস্তিমূলক পদক্ষেপবিরোধী আইন প্রয়োগের কথা ভাবছে। এটি কার্যকর হলে ইউরোপে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ব্যবসায় বড় ধরনের কড়াকড়ি আসতে পারে।

    ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন সুইজারল্যান্ডের দাভোস সম্মেলনে মার্কিন কূটনীতিকদের সাফ জানিয়ে দিয়েছেন, ডেনমার্কের সার্বভৌমত্বের ওপর কোনো আঘাত সহ্য করা হবে না।

    জনমত জরিপ বলছে, ট্রাম্পের এ পরিকল্পনায় গ্রিনল্যান্ডের সাধারণ মানুষের কোনো সমর্থন নেই। জরিপ অনুযায়ী, গ্রিনল্যান্ডের ৮৫ শতাংশ মানুষই যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হতে নারাজ। মাত্র ৬ শতাংশ বাসিন্দা এর পক্ষে মত দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন মিশর কোনো পক্ষ নিতে পারে না?

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথে ফেরার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.