Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা
    আন্তর্জাতিক

    গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে অবস্থান নিলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা

    এফ. আর. ইমরানজানুয়ারি 20, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা গ্যারি কোন। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সুইজারল্যান্ডের দাভোসে শুরু হওয়া বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) এবারের আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন গ্রিনল্যান্ড। উত্তর মেরুর এই বিশাল ভূখণ্ডটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান আগ্রাসী অবস্থানের মধ্যেই মুখ খুলেছেন তাঁর সাবেক শীর্ষ অর্থনৈতিক উপদেষ্টা গ্যারি কোন। সূত্র: বিবিসি

    তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প চাইলেই গ্রিনল্যান্ডের মালিকানা পরিবর্তন করতে পারবেন না, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডই থাকবে।

    বর্তমানে প্রযুক্তি জায়ান্ট আইবিএমের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত গ্যারি কোন বিবিসির সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক ছিলেন তিনি।

    গ্যারি সতর্ক করে বলেন, ন্যাটোর সদস্যভুক্ত একটি স্বাধীন দেশে কোনো ধরনের সামরিক আগ্রাসন চালালে তা হবে মারাত্মক ‘সীমা লঙ্ঘন’।

    গ্যারি কোনের মতে, ডোনাল্ড ট্রাম্প অনেক সময় যা চান, তার চেয়ে অনেক বেশি দাবি করেন, যাতে শেষ পর্যন্ত একটি সুবিধাজনক সমঝোতায় পৌঁছানো যায়। হতে পারে তিনি আসলে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধি এবং সেখানকার বিরল খনিজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ চান।

    বিশেষজ্ঞদের মতে, গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ বিরল খনিজ সম্পদ রয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং বিকাশে অপরিহার্য। প্রযুক্তি খাতের শীর্ষ এই নেতা মনে করেন, যুক্তরাষ্ট্র সম্ভবত গ্রিনল্যান্ডের সঙ্গে খনিজ সম্পদ ক্রয়ের একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে।

    গ্রিনল্যান্ড ইস্যুতে নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গায়ার স্টোরকে একটি চিঠি পাঠিয়েছেন ট্রাম্প। সেখানে তিনি তাঁকে নোবেল শান্তি পুরস্কার না দেওয়ার জন্য নরওয়েকে দায়ী করেন এবং বলেন, তিনি আর ‘শান্তি’ বজায় রাখতে বাধ্য নন।

    তবে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট গ্রিনল্যান্ডকে একটি কৌশলগত সম্পদ হিসেবে দেখছেন। গোলার্ধের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ। এর সঙ্গে নোবেলের কোনো সম্পর্ক নেই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন মিশর কোনো পক্ষ নিতে পারে না?

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথে ফেরার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.