Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice মঙ্গল, এপ্রিল 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
    আন্তর্জাতিক

    ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ

    এফ. আর. ইমরানজানুয়ারি 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ৭ জানুয়ারি আইসিই এজেন্টের গুলিতে রেনি নিকোল গুড নিহত হওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেন হাজারো মানুষ। ছবি: রয়টার্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতা করে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন হাজারো শ্রমিক ও শিক্ষার্থী। ২০২৬ সালের ২০ জানুয়ারি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বর্ষপূর্তিতে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। সূত্র: রয়টার্স

    সাম্প্রতিক সপ্তাহগুলোয় মিনিয়াপোলিসে এক ফেডারেল এজেন্টের গুলিতে ৩৭ বছর বয়সী রেনি গুড নামে এক মার্কিন নারী নিহত হওয়ার ঘটনায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ছাড়া একজন মার্কিন নাগরিককে তাঁর গাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়ার ঘটনাও এই বিক্ষোভের নেপথ্যে কাজ করেছে।

    ওয়াশিংটন ডিসি ও নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলের মতো শহরগুলোয় হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হয়ে প্রতিবাদ জানান। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা আইসিইর কর্মকাণ্ডের প্রতিবাদে ‘আইসিই চাই না’, ‘কেকেকে চাই না’, ‘ফ্যাসিবাদী যুক্তরাষ্ট্র চাই না’ বলে স্লোগান দিচ্ছেন।

    যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে ৭ জানুয়ারি আইসিই এজেন্টের গুলিতে রেনি নিকোল গুড নিহত হওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেন হাজারো মানুষ। ছবি: রয়টার্স

    ট্রাম্প প্রশাসন বলছে, অবৈধভাবে বসবাসকারী লাখ লাখ অভিবাসীকে বিতাড়িত করতে তাদের জনসমর্থন আছে। তবে সাম্প্রতিক জরিপ অনুযায়ী, অধিকাংশ মার্কিন নাগরিকই আইসিই এবং অন্যান্য ফেডারেল সংস্থার বলপ্রয়োগের বিরোধী।

    ওহাইওর ক্লিভল্যান্ডে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এবং নিউ মেক্সিকোর সান্তা ফে-তে হাইস্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে এই প্রতিবাদে অংশ নেয়। ‘ইনডিভিজিবল’ ও ‘৫০৫০১’-এর মতো বামপন্থী সংগঠন, বিভিন্ন শ্রমিক ইউনিয়ন এবং তৃণমূল পর্যায়ের সংগঠনগুলো এই কর্মসূচির আয়োজন করে।

    বিক্ষোভকারীরা টেক্সাসের এল পাসোর মতো অভিবাসী বন্দিশিবিরগুলোর তীব্র বিরোধিতা করছেন। সরকারি তথ্যানুসারে, গত ছয় সপ্তাহে সেখানে তিন বন্দীর মৃত্যু হয়েছে। সান ফ্রান্সিসকো ও সিয়াটলের মতো পশ্চিমাঞ্চলীয় শহরগুলোয়ও প্রতিবাদ কর্মসূচিগুলো হতে পারে বলে জানা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে ৩৯ গ্রামে ইসরায়েলি হামলা

    এপ্রিল 20, 2026
    মতামত

    ইরানের বিরুদ্ধে যুদ্ধ: কেন মিশর কোনো পক্ষ নিতে পারে না?

    এপ্রিল 20, 2026
    আন্তর্জাতিক

    যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথে ফেরার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

    এপ্রিল 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.